(ছবি) বড়পর্দার বাঙালি চরিত্র আসলে যে অবাঙালি!

দিবাকর বন্দ্যোপাধ্যায়ে ব্যোমকেশ বক্সি ক্রমশই আলোচনার বিষয় হয়ে উঠছে। দিবাকরের ব্যোমকেশ কতটা সফল হবে, পর্দায় ব্য়োমকেশের চরিত্রে কতটা বিশ্বাসযোগ্যতা আনতে পারবেন সুশান্ত সিং রাজপুত তা তো এখন চর্চার বিষয়ে।

ব্যোমকেশ প্রেমীদের একাংশের মতে সুশান্ত নিজে বাঙালি নন, ব্যোমকেশের সেই নস্টালজিয়াটা উপলব্ধি করতে পারবেন না। ফলে চরিত্রটা ফোটাতেও পারবেন না। এই যদি কোনও বাঙালি হতো.....

কিন্তু বাঙালি না হওয়ার সঙ্গে বাঙালি চরিত্রে অভিনয় করার কী সম্পর্ক। কত অবাঙালিই তো বাঙালি ভদ্রলোকের চরিত্রে পর্দা কাঁপালেন।

একঝলকে মিলিয়ে নিন বলিউডের পর্দার সেই সমস্ত বাঙালি চরিত্র যাতে অভিনয় করেছেন অবাঙালিরা।

দেবদাস

দেবদাস

দেবদাস ছবির মূল চরিত্র দেবদাস মুখোপাধ্যায়। ছবিটি হিন্দিতে দুবার তৈরি হয়েছে। একবার দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন দীলিপ কুমার। পরের বার অভিনয় করেছেন শাহরুখ খান।

পরিণীতা

পরিণীতা

ললিতা ১৯৫৩ সালে এই চরিত্রে অভিনয় করেছিলেন মীনা কুমারি। ২০০৫ সালে পরিণীতা ছবির হাত ধরেই বলিউডে নবাগত হিসাবে পা রাখা বিদ্যা বালনের।

আনন্দ

আনন্দ

ডাঃ ভাস্কার বন্দ্যোপাধ্যায় আনন্দ ছবিতে নামভূমিকায় অভিনয় করা রাজেশ খান্নার বন্ধু তথা চিকিৎকের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

চোখের বালি

চোখের বালি

বিনোদিনী - এই ছবিতে বিধবা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই।

নেমসেক

নেমসেক

অশোক ও অসীমা গঙ্গোপাধ্যায় - আপাদ মস্তক বাঙালি যারা বাংলা থেকে গিয়ে আমেরিকায় বসবাস শুরু করে। অভিনয় করেছিলেন ইরফান খান ও তব্বু।

যুবা

যুবা

মাইকেল মুখোপাধ্যায় - প্রভাবশালী ছাত্রনেতার ভূমিকায় অভিনয় করেছিলেমন অজয় দেবগণ।

অন্তরমহল

অন্তরমহল

যশোমতী- এই ছবিতে জমিদারের ছোট বউ যশোমতী।এই চরিত্রে অভিনয় করেছিলেন সোহা আলি খান।

গুণ্ডে

গুণ্ডে

বিক্রম বোস, বালা ভট্টাচার্য ও নন্দিতা সেনগুপ্ত - গুণ্ডে ছবিতে তিনটি বাঙালি চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং,অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া।

বরফি

বরফি

ঝিলমিল চট্টোপাধ্যায়, শ্রুতি ঘোষ - বরফি ছবির দুটি মুখ্য মহিলা চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ইলিয়ানা ডিক্রুজ

ব্যোমকেশ বক্সি

ব্যোমকেশ বক্সি

ব্যোমকেশ বক্সি - বাঙালি এই সত্যান্বেষীর চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+