Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণবীর-আলিয়ার বিয়ে তো হল, রিসেপশন কবে? কী বলছে কাপুর পরিবার?

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে! আজ বৃহস্পতিবার গোটা দেশের নজর ছিল রণবীর এবং আলিয়ার বিয়ের দিকে। সকাল থেকে ধীরে ধীরে অতিথিরা আসতে শুরু করেন। তবে সেই সংখ্যাও ছিল সীমিত। নিকট আত্মীয় ও বন্ধুদেরই নিমন্ত্রণ ছিল বিয়েতে। পাঁচ বছরের সম্

বলিউডের হাইপ্রোফাইল বিয়ে! আজ বৃহস্পতিবার গোটা দেশের নজর ছিল রণবীর এবং আলিয়ার বিয়ের দিকে। সকাল থেকে ধীরে ধীরে অতিথিরা আসতে শুরু করেন। তবে সেই সংখ্যাও ছিল সীমিত। নিকট আত্মীয় ও বন্ধুদেরই নিমন্ত্রণ ছিল বিয়েতে। পাঁচ বছরের সম্পর্ক পরিনতি পেল এ দিন।

কী বলছে কাপুর পরিবার?

তবে কাপুর ও ভাট পরিবারের এই অনুষ্ঠানে বলিউডের অনেকেই ডাক পেলেন না। তাই অনুমান করা হয়েছিল, বিয়ের পর হবে রিসেপশন। আর সেখানেই বসবে চাঁদের হাট। কিন্তু বিয়ের পরই প্রকাশ্যে এল আসল তথ্য।

কোনও রিসেপশন হচ্ছে না রণবীর এবং আলিয়ার। রণবীরের মা নীতু কাপুর ও দিদি রিদ্ধিমা কাপুর জানিয়েছেন আপাতত নবদম্পতির রিসেপশনের কোনও পরিকল্পনা নেই। আগেই শোনা গিয়েছিল, ১৬ ও ১৭ এপ্রিল রণবীর -আলিয়ার রিসেপশন হতে চলেছে। তবে আপাতত সেই জল্পনায় জল।

নীতু কাপুর সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন ও রণবীর -আলিয়ার নতুন জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। তিনি হেসে ফেলে বলেন, বিয়ে হয়ে গিয়েছে, এবার আপনারা নিশ্চিন্তে ঘুমোন।

বিয়ে নিয়ে সারাদিন জল্পনা ছিল তুঙ্গে। বিয়েতে ঘনিষ্ঠরা ছাড়া আর কারও প্রবেশের অধিকার ছিল না। বিয়ে না হওয়া পর্যন্ত কোনও ছবি প্রকাশ্যে আসেনি আলিয়া ও রণবীরের। পরে নিজেই ছবি প্রকাশ্যে আনেন আলিয়া ভাট। বিয়ের পর নবদম্পতি আসেন সংবাদমাধ্যমের সামনেও। আলিয়াকে সর্বসমক্ষে কোলে তুলে নেন রণবীর। ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। ভক্তরা সেই ভিডিয়ো দেখে আবেগে ভাসছেন।

বলিউডের প্রথম সারিতে থাকা দুই অভিনেতা ও অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। আর ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায় একেবারে নবাবপুত্রের মতো সেজেছেন রণবীর আর আলিয়ার সাজও নজর কাড়ছে সবার। বিয়ের জন্য হালকা রঙই বেছে নিয়েছিলেন তাঁরা। সেই সব ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+