রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত কাণ্ডে এফআইআর হয়নি মুম্বইতে, সুপ্রিম কোর্টে জানালো বিহার সরকার

রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত কাণ্ডে এফআইআর হয়নি মুম্বইতে, সুপ্রিম কোর্টে জানালো বিহার সরকার

পাটনা পুলিশে তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর মুম্বইয়ে স্থানান্তর সংক্রান্ত রিয়া চক্রবর্তীর আবেদন মঙ্গলবার সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক চাপে পড়ে সুশান্ত কাণ্ডে এফআইআর হয়নি মুম্বইতে, সুপ্রিম কোর্টে জানালো বিহার সরকার


বিচারপতি হৃষিকেশ রায়ের একক বিচারপতির বেঞ্চ উল্লেখ করেছে যে রিয়া নিজেই সিবিআই তদন্তের জন্য আবেদন করেছে। বিহার সরকার ও সুশান্তের বাবা উভয়ই অভিনেতার মৃত্যুর তদন্তে সিবিআই তদন্ত চেয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র সরকার এর বিরোধিতা করেছে। শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে বৃহস্পতিবারের মধ্যে লিখিত জমা দেওয়ার জন্য বলেছে। বিহার সরকার অভিযোগ করে জানিয়েছে যে মুম্বইয়ে এফআইআর না করার জন্য রাজনৈতিক চাপ দেওয়া হয়েছে এবং কেন্দ্রের পক্ষে থাকা সলিসিটার তুষার মেহতা যুক্তি দিয়ে জানিয়েছেন যে মহারাষ্ট্র ও বিহার উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই মামলাটিকে সিবিআইয়ের জন্য যোগ্য করে তোলে।

যদিও রিয়ার পরামর্শদাতা অবশ্য যুক্তি দিয়েছিলেন যে বিহারের এফআইআর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে হয়েছিল এবং যদি নিরপেক্ষ তদন্ত করা হয়, তবো এটি বিহার পুলিশের উদাহরণ হতে পারে না। তিনি এও জানান যে কার্যকর তদন্ত মুম্বইতে হওয়া উচিত, কারণ সেটাই আসল এখতিয়ারের জায়গা। মেহতা এও জানান, ইতিমধ্যে মুম্বই পুলিশ কীভাবে ৫৬ জনকে ডেকে নিয়ে তাদের বিবৃতি রেকর্ড করেছে, কারণ তারা তদন্তের অধীনে এটি করতে পারে না। তিনি এও জানিয়েছেন যে মুম্বই পুলিশ এই মামলা তদন্তের জন্য এফআইআরও দায়ের করেনি। তিনি যুক্তি দিয়েছিলেন যে ইডি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং একটি কেন্দ্রীয় এজেন্সি মামলা দায়েরের পরে অন্য একটি কেন্দ্রীয় এজেন্সির (সিবিআই) জড়িত হওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+