মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের

একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের

সম্প্রতি নুসরত জাহান ও নিখিল জৈনের দাম্পত্য জীবনের কলহ এখন বেশ চর্চায় রয়েছে। সাংসদ তারকা নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের গুজবের পরই নিখিলের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে তরজা তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই নুসরত বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন যে তিনি নিখিলের আইনত স্ত্রী নন, তাঁরা লিভ–ইন করতেন। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় নিখিল ও নুসরত একে–অপরকে কটাক্ষ করে পোস্ট দিতে শুরু করেন।

মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের

মঙ্গলবারও নিখিল ও নুসরতের ইনস্টা পোস্টে প্রায় একই ধরনের কথা নজরে পড়েছে। নুসরত মনের শক্তি ও দৃঢ়তা নিয়ে কথা বলেছেন তো নিখিলের পোস্টে মন ও শরীর এই দু’‌টির কথাই উল্লেখ রয়েছে। পরপর এই পোস্ট করার পরই টলিপাড়ায় গুঞ্জন নুসরত ও নিখিল হয়ত এভাবে একে–অপরকে জবাব দিচ্ছেন। মঙ্গলবার নুসরতকে আন্তর্জাতিক খ্যাতনামা কবি সাবা খোদিরের উক্তির কিছু অংশ পোস্ট করেন। সংসদ–তারকা বলেছেন, '‌নারীকে সবাই পরামর্শ দেয়, শক্তিশালী হও।

মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের

সেই নারী শক্তি সঞ্চয় করে নিজের অবস্থান বদল করলেই সমাজের চোখে তার পরিচয়ও বদলে যায়। তার নামের পাশে তখন নানা তকমা পড়তে থাকে। তত ক্ষণে সেই নারী নিজের ক্ষমতায় ক্ষমতাশালী। ফলে, যতই তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক, সে কারও কথাই শুনবে না’‌। এর কিছুক্ষণের মধ্যেই নিখিল তাঁর ইনস্টা স্টোরিতে শরীরচর্চার ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, '‌সাহসী হলেই ক্ষমতাবান বা শক্তিশালী হওয়া যায়।’‌ বুধবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন নুসরত তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, 'তুমি নয় সঠিক হতে পারো বা তুমি খুশি থাকতে পারো।’‌ নিখিল এরপরই তাঁর ইনস্টা স্টোরিতে বক্সিংয়ের ভিডিও পোস্ট করে লেখেন, '‌কোন বিষয় তখনই আপনাকে আঘাত করতে পারে যদি আপনি অনুমতি দেন।’‌

মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের

মুখোমুখি নয়, সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে একে–অপরকে কটাক্ষ নুসরত–নিখিলের


২০১৯ সালের জুন মাসে তুরস্কে এলাহিভাবে বিয়ে করেন নুসরত জাহান ও নিখিল জৈন। কিন্তু একবছর যেতে না যেতেই নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্ক তৈরি হয় এবং নিখিলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে দেন নুসরত। তবে বর্তমানে নুসরত–নিখিলের সম্পর্ক চরম জায়গায় পৌঁছেছে। নুসরত প্রায়ই ট্রোল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আর এই কারণেই নারী শক্তি নিয়ে বারংবার পোস্ট দিচ্ছেন তিনি। অন্যদিকে নিখিলও নিজেকে এই সব কিছুর থেকে দূরে রাখতে এবং তাঁর প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ করে অনুপ্রেরণার পোস্ট করে চলেছেন। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+