বলিউডকে টেক্কা দিতে দেশে চারটি ভাষায় মুক্তি পাচ্ছে চিরঞ্জিতের আগামী ছবি

বলিউডকে টেক্কা দিতে দেশে চারটি ভাষায় মুক্তি পাচ্ছে চিরঞ্জিতের আগামী ছবি

বরাবরই ভারতে নিজের দাপট দেখিয়ে এসেছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা সংক্ষেপে বলিউড। কিন্তু এখন সেই বলিউডকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সামনে ফেলে দিয়েছে দক্ষিণ ভারতের সিনেমা জগত। আর সেক্ষেত্রে মনে করা হয় মূল কারণ হল ভাষা। কারণ একাধিক ভাষায় মুক্তি পায় এইসব ছবিগুলি, যার জন্য দর্শকের পরিধিও বৃদ্ধি পায় অনেক। আর এবার সেই পথে হেতেই বলিউডের সঙ্গে টেক্কা দিতে আসছে নতুন বাংলা সিনেমা। আর সেই উদ্যোগ নিলেন একদা বাংলা সিনেমার সুপারহিট হিরো চিরঞ্জিত।

ফের ফিরছেন চিরঞ্জিত

ফের ফিরছেন চিরঞ্জিত

৯০ এর দশকে বাংলায় যে কয়েকজন প্রথম সারির অভিনেতা ছিলেন তারমধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি বাংলা সিনেমা আর দর্শকদের। তাঁর ডায়লগ বলার কায়দা, কিছু কিছু জনপ্রিয় সংলাপ এখনও সকলের মুখে উঠে আসে সিনেমা নিয়ে কোনও রকমের আলোচনা হলেই। আর চিরদিনই ছক ভাঙতে পছন্দ করেন তিনি। তাই এবার চিরঞ্জিত বাংলা সিনেমায় ফিরছেন একদম অন্যরকম ভাবে।

 আর্থিক কেলেঙ্কারির ঘটনা

আর্থিক কেলেঙ্কারির ঘটনা

এক সাক্ষাৎকারে চিরঞ্জিত জানিয়েছেন তাঁর আগামী ছবিতে তিনি নিয়ে আসছেন এমইন এক গল্প যা কাল্পনিক হলেও বাস্তবের সঙ্গে তার মিল আছে বিস্তর। আর্থিক কেলেঙ্কারির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিনেমা, যা মূলত আমাদের মত সাধারণ নাগরিকদের সঙ্গে ঘটে চলেছে সবসময়, কিন্তু আমাদের লুকিয়েই। আর যার জেরে ফুলেফেঁপে উঠছে একদল সুবিধাভোগী মানুষ। মূলত এই ঘটনার উপরে ভিত্তি করেই সিনেমা তৈরির ভাবনা নিয়েছিলেন চিরঞ্জিত। আর এই ছবি ডাব করা হয়েছে দেশের একাধিক ভাষায়।

 হর্ষদ মেহেতার ছায়া

হর্ষদ মেহেতার ছায়া

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'স্ক্যাম ৯২, দ্য হর্ষদ মেহেতা স্টোরি' এর দৌলতে সকলে জেনেই গিয়েছেন কীভাবে বম্বে স্টক মার্কেটে একের পর এক আর্থিক তছরুপি করে এককালে দালাল স্ট্রিটের সম্রাট হয়ে বসেছিলেন বিখ্যাত শেয়ার ব্রোকার হর্ষদ মেহেতা। সেক্ষেত্রে কম যায়না তিলোত্তমাও। ২০০৮ সালে হর্ষদ মেহতার ডান হাত কেতন পারেখ ১২০ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে যান। কিন্তু কীকরে শেষ পর্যন্ত তাঁর সকল কীর্তি ফাঁস হল? সেই রহস্য ভেদ করতে আসছেন চিরঞ্জিত।

'মানি মাফিয়া'র গল্প

'মানি মাফিয়া'র গল্প

'মানি মাফিয়া' ছবিতে একদম সেই পুরনো মূর্তিতে ফিরতে চলেছেন চিরঞ্জিত। তিনি জানিয়েছেন অ্যাকশন-থ্রিলারে ভরপুর ছবি হতে চলেছে এই ছবি। পরিচালক সত্যজিৎ দাসের আসন্ন ছবিতে তদন্তকারী অফিসার হিসেবে দেখা দিতে চলেছে বাংলার অন্যতম হিরো চিরঞ্জিতকে। প্রতিনিয়ত ঘটে চলা শেয়ারবাজারের আর্থিক কেলেঙ্কারির সব চক্র ফাঁস করবেন তিনি। চিরঞ্জিতের সঙ্গে অভিনয় করছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার সহ বেশকিছু অভিনেতা অভিনেত্রী। সব ঠিক থাকলে চলতি বছরেই বড় পর্দা কাঁপাতে আসতে পারে 'মানি মাফিয়া'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+