মধু ও লতিকার শুভ পরিণয়ের ছবি ফাঁস! মুক্তি পেতেই দর্শকের প্রিয় হয়ে উঠল ‘খাদান’-এর ‘ধিনাক না তিন’
'খাদান' ঝড়ে তোলপাড় গোটা বাংলা। বছর শেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি 'খাদান'।গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরই বক্সঅফিস কাঁপায় দেব ও যিশু সেনগুপ্ত অভিনীত এই ছবি। অবশ্য ছবিটি মুক্তির আগেই ছবির গানগুলি মানুষের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। এই ছবির গান 'রাজার রাজা', 'হায়রে বিয়ে হলো ক্যানে', 'কিশোরী' রীতিমতো ট্রেন্ডিংয়ের তালিকায়।
নেটিজনদের কাছে এই গানগুলি ভালো প্রশংসা কুড়িয়েছে। তারপরই মুক্তি পায় 'খাদান'। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ছবিটিকে। বাংলায় 'পুষ্পা ২'-এরও রেকর্ড ভেঙেছে দেবের 'খাদান'। সাফল্যের শীর্ষে পৌঁছে যায় ছবিটি। এবার প্রকাশ্যে এল এই ছবির আরও একটি গান 'ধিনাক না তিন'।

প্রকাশ্যে আসতেই দেব অনুরাগীদের ভালোবাসায় ভাসছে সুরন্দির ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি 'খাদান'-এর এই গানটি। নীলায়ন চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে 'ধিনাক না তিন' গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী দেবস্মিতা দেব। গানটির পাশাপাশি এই গানের ভিডিওটির দর্শকের নজর কেড়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে দেব ও ইধিকা অর্থাৎ 'খাদান'-এর মধু ও লতিকার শুভ পরিণয়ের দৃশ্য।
বৃহস্পতিবার রাতেই সুখবরটি জানিয়েছিলেন দেব। নিজের ফেসবুক পেজে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সেএ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'মধু ও লতিকার দর্শককে নিমন্ত্রণ করেছিলেন সকলের আশির্বাদে আগামীকাল হবে মধু ও লতিকার নতুন জীবনের সূচনা!' 'খাদান'-এর নতুন গান প্রকাশ্যে আসার কথা লেখা ছিল ওই কার্ডেই। এরপর শুক্রবার অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল 'ধিনাক না তিন'।
বড়পর্দায় মুক্তি পাওয়ার পর ভালো ব্যবসা করেছে দেবের 'খাদান'। বক্স অফিসে ১৫ কোটি ছুঁই ছুঁই 'খাদান'। আপাতত চতুর্থ সপ্তাহ চলছে খাদানের। প্রথম সপ্তাহে ছবি ব্যবসা করেছিল ৬.৬০ কোটির। দ্বিতীয় সপ্তাহের আয় হয় ৪.৭০ কোটি। আর তৃতীয় সপ্তাহে ১.৬৫ কোটি। বর্তমানে শুধু বাংলা নয়, গোটা দেশে রমরমিয়ে চলছে খাদান।
বাংলায় অসাধারণ সাফল্য মেলার পর, দিল্লি, বেঙ্গালুরু, পুণে, অসমের মতো একাধিক শহরে মুক্তি পেয়েছে এটি। সম্প্রতি হয়ে গেল এই ছবির জমকালো সাকসেস পার্টিও। সেখানে উপস্থিত ছিলেন দেব, রুক্মিণী মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত সহ আরও অনেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications