টলিউডে এবার একসঙ্গে দেখা যাবে পার্নো ও সোমরাজকে, আজ থেকে ছবির শুরু শুটিং
টলিউডে এবার নতুন জুটিকে দেখা যাবে পার্নো মিত্র ও সোমরাজ মাইতিকে। একদম নতুন জুটি তারা। কয়েকদিন আগেই নতুন ফিচার ফিল্মের নাম কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল। সিনেমার নাম 'সুনেত্রা সুন্দরম’। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শিবরাম শর্মা। ছবিটিতে সুনেত্রার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। তার বিপরীতে নায়কের ভূমিকায় থাকবেন সোমরাজ মাইতি। আজ থেকে ছবির শুটিং শুরু হল।

ছবির গল্প কী নিয়ে
ছবিটির গল্প এক মহিলার স্কলারকে নিয়ে। স্কলার হলেও তার শরীরে সবসময় তার সঙ্গ দেয় না। মাঝেমধ্যে এসে অসুখে ভোগে। কিডনির অসুখ তাকে যেন ঘিরে ধরেছে। নিজের প্রস্রাবের ওপর তার নিয়ন্ত্রণ নেই। অনেক চেষ্টা করেও সে সেটা চেপে রাখতে পারেনা। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আমরা অনেক সময়ই আমাদের ব্যবহারযোগ্য জিনিস পাই না। দরকার হলেও আমাদের অনেক জায়গা রয়েছে যেখানে শৌচালয় নেই। যদিও বা থাকে অনেক সময় সেটা কিন্তু ব্যবহারের অযোগ্য হয়। দেখা যায় সেই নিয়েই এগোচ্ছে ছবির গল্প। দর্শকরা অনেকেই ছবিটি কেমন হবে তা নিয়ে ক্রমশ উদ্বেগ প্রকাশ করছেন। সেই সঙ্গে অনেক অনুগামীরা নানান কথা বলছেন।

কারা অভিনয় করছেন
এসব নিয়ে মানুষের মধ্যে নানান সচেতনতা গড়ে তুলতে হবে। এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, খানোম নাদিয়া, ফারজানা চুমকি-সহ অন্যান্য কলাকুশলীরা। পরিচালকের এমন ছবি ভাবনা মাথায় আশায় অবাক অনেক অনুগামীরা।

কোথায় কোথায় সিনেমার শুটিং হবে
কেন এমন ছবির কথা ভাবলেন পরিচালক। তিনি জানান, রাস্তাঘাটে শৌচালয় থাকা খুব জরুরী। তিনি জানান একবার ধর্মতলায় গিয়ে এক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। তার স্ত্রীর জন্য ভালো শৌচালয় খুঁজলেও তিনি তা পাননি। সেখানে গিয়ে পূর্ণ ব্যবহারযোগ্য পরিষ্কার শৌচালয় পাননি। তিনি একান্ত বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে একটি অফিসে ঢুকে প্রস্রাব করিয়েছিলেন। তার পরেই তার মাথায় আসে এমন ছবি করার চিন্তা। সুন্দর ছবিটির গল্প লিখেছেন অর্পিতা রায়চৌধুরী। চন্দননগর কলকাতা এবং শহরের নানান জায়গায় ঘুরে টলিউড সিনেমা ছবির শুটিং হবে। তবে কেমন হবে সিনেমাটি, তা নিয়ে দর্শকদের অনেক উৎসাহ!












Click it and Unblock the Notifications