সত্যজিতের ছোট গল্পে ভর করে নেটফ্লিক্স আনছে সৃজিতদের 'রে', ফের মনোজ-ম্যাজিকের অপেক্ষা

সত্যজিতের ছোট গল্পে ভর করে নেটফ্লিক্স আনছে সৃজিতদের 'রে', ফের মনোজ-ম্যাজিকের অপেক্ষা

ওয়েব সিরিজের যুদ্ধে যদি সম্মুখ সমরের একদিকে থাকে 'অ্যামাজন প্রাইম', তাহলে অবশ্যই অন্যদিকে রয়েছে 'নেটফ্লিক্স'। ইতিমধ্যেই ধুন্ধুমার জনপ্রিয়তা নিয়ে অ্যামাজন নেটফ্লিক্সকে টক্কর দিয়েছে 'ফ্যামিলি ম্যান ২' সিরিজে। এবার তার পাল্টা জবাবে নামছে নেটফ্লিক্স।

পাথের সত্যজিতের গল্প!

পাথের সত্যজিতের গল্প!

সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে এর আগে বলিউড একাধিক উদ্যোগ দেখেছে। 'পটলবাবু ফিল্মস্টার' অবলম্বনে নওয়াজউদ্দিনকে নিয়ে পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ বহু সিনেমাপ্রেমীর মনেই গেঁথে রয়েছে। এবার পালা ভাসন বালা, সৃজিত মুখোপাধ্যায় ও অভিষেক চৌবেদের। এই পরিচালকদের হাত ধরে নেটফ্লিক্সে আসছে সত্যজিতের বাছাই করা কিছু ছোট গল্প অবলম্বনে ফিল্ম।

মনোজ-ম্যাজিক ফের একবার!

মনোজ-ম্যাজিক ফের একবার!

প্রসঙ্গত, 'ফ্যামিলি ম্যান ২' এ অসামান্য অভিনয়ে র কুর্নিশ কুড়িয়ে আপাতত মনোজ বাজপেয়ী ম্যান অফ দ্য মোমেন্ট। অ্যামাজনের সিরিজের পর এবার তাঁকে দেখা যাবে, নেটফ্লিক্সের 'রে'তে। তিনি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন, আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, কেকে মেননরা।

সত্যজিতের গল্পে পরিচালক সৃজিত

সত্যজিতের গল্পে পরিচালক সৃজিত

'হাঙ্গামা হ্যায় কিউ বাপরে', ' ফরগেট মি নট',' বহুরূপিয়া','স্পটলাইট' এই ৩ গল্প নিয়ে শুরু হতে চলেছে নেটফ্লিক্সের 'রে'। সত্যজিত রায়ের 'বহুরূপী' গল্পের অবলম্বনে সিরিজের অংশ পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে রয়েছেন কেকে মেনন। এছাড়াও 'ফরগেট মি নট' অবলম্বনেও ক্যামেরার নেপথ্যে থেকে ছবির নেপথ্যের পরিচালক সৃজিত। ছবিতে রয়েছেন আলি ফজল।

কবে মুক্তি পাচ্ছে সিরিজ?

প্রসঙ্গত, ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তারকাখচিত এই সিরিজ 'রে'। ভারতীয় চলচ্চিত্রে সত্যজিতের সাহিত্যকে কুর্নিশ জানিয়ে এই ওয়েব স্ট্রিমিং নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নির্মাতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+