Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইফেল টাওয়ারের সামনে উষ্ণ চুম্বনে মগ্ন নেহুপ্রীত, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

আইফেল টাওয়ারের সামনে উষ্ণ চুম্বনে মগ্ন নেহুপ্রীত, ছবি ভাইরাল নেট দুনিয়ায়

স্বপ্নের শহর প্যারিস আর এই শহরের সবচেয়ে সুন্দরতম স্থান হল আইফেল টাওয়ার। কম–বেশি প্রায় সব দম্পতি বা প্রেমিক যুগলদের ইচ্ছা থাকে আইফেল টাওয়ারের সামনে তাঁর জীবন সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে কিছু মধুর সময় কাটানোর। সেই ইচ্ছাই পূরণ হল বলিউডের জনপ্রিয় গায়িক নেহা কক্করের। আইফেল টাওয়ারের সামনে নেহা ও তাঁর স্বামী রোহনপ্রীতকে দেখা গেল একে–অপরের ঠোঁটে ঠোঁট রাখতে। মঙ্গলবার নেহা এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে নেটিজেনদের। এই লাভ বার্ডসের সিজলিং রসায়ন দেখে নেটিজেনরাও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আইফেল টাওয়ারের সামনে প্রেমে মত্ত নেহুপ্রিত

আইফেল টাওয়ারের সামনে প্রেমে মত্ত নেহুপ্রিত

কাজ থেকে একটু অবসর নিয়ে গায়ক দম্পতি প্যারিসে ছুটি কাটাচ্ছেন। মঙ্গলবার আইকনিক আইফেল টাওয়ারের সামনে নেহা ও রোহনপ্রীতের রোম্যান্টিক ছবি দেখার পর তা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেহার পরনে এদিন ছিল টকটকে লাল রঙের ট্রাউজার্স তার সঙ্গে মানানসই লাল রঙের লম্বা কোট ও কালো রঙের ক্রপ টপ। রোহনপ্রীত তাঁর স্ত্রীয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা সাদা রঙের ট্রাউজার্স ও মানানসই লম্বা কোট।

নেহা ও রোহনের রোম্যান্টিক ক্যাপশন

নেহা চারটে ছবি পোস্ট করেছেন। এই রোম্যান্টিক ছবি রোহনপ্রীত পোস্ট করে ক্যাপশনে লেখেন, '‌মানুষের আইফেল টাওয়ারের প্রতি যে প্রেম তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়।'‌ একই ছবি পোস্ট করেছেন নেহাও। তিনি তাঁর ক্যাপশনে লেখেন, '‌ভালোবাসার শহর প্যারিস দারুণ সুন্দর!‌ কিন্তু তখনই যখন তুমি আশেপাশে থাক, তোমায় ছাড়া নয় আমার ভালোবাসা!‌'‌ এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তাঁদের সুন্দর সুন্দর প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

নেহা–রোহনপ্রীতের বিবাহ বার্ষিকী

গত বছরের ২৪ অক্টোবর নেহা কক্কর ও রোহনপ্রীত বিয়ে করেন দিল্লির গুরুদ্বারে। এরপর তাঁরা হিন্দু মতে বিয়েও করেন। এ বছর করওয়া চৌথের দিন নেহা ও রোহনপ্রীত তাঁদের এক বছরের বিবাহ বার্ষিকী উদযাপন করেন। নেহা ও রোহন রাজস্থানকে বেছে নিয়েছেন সেলিব্রেশনের জায়গা হিসেবে। দুজনেই গায়ক, তাই সঙ্গীতের আয়োজন থাকবে না তা কী করে হয়? আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকসঙ্গীতেরও। এখানে উল্লেখ্য, গত বছর হঠাৎ করেই অল্প দিনের আলাপে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা।

নেহার ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার্স

নেহার ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার্স

নেহা কক্করের এই বছরের শুরুতে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার হয়েছিল। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্ল্যাটফর্মে ৬৪ মিলিয়নেরও বেশি অনুগামী তাঁর। সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয় নেহা। নিজের ছোট থেকে বড় যে কোনও বিষয়ই তিনি তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+