৪০-এ পা রণবীর কাপুরের, জন্মদিনে ছেলেকে কী নাম দিলেন মা নীতু সিং?
৪০-এ পা রণবীর কাপুরের, জন্মদিনে ছেলেকে কী নাম দিলেন মা নীতু সিং?
দেখতে দেখতে ৩৯ বসন্ত পেড়িয়ে ৪০-এ পা দিলেন কাপুর বংশের প্রদীপ রণবীর কাপুর। বুধবার, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর পালিত হল ঋষি পুত্রর ৪০ তম জন্মদিন। তবে এই বছর জন্মদিন খুব স্পেশাল তাঁর জন্য। কারণ এই বছরেই প্রথম দিকে দীর্ঘদিন ডেটিংয়ের পর বান্ধবী আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন তিনি। আর দ্বিতীয়ত, সেই আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই ফের তাঁর জীবনে খুশির জোয়ার। কারণ খুব শীঘ্রই বাবা হতে চলেছেন রণবীর। আর সেই সঙ্গে সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। আর এদিন অভিনেতার জন্মদিনে তাঁর ভক্তসহ পরিবারের সদস্যরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
নীতু কাপুরের শুভেচ্ছা
ছেলে রণবীরের জন্মদিনে তার মা নীতু কাপুরও স্নেহ আর শুভেচ্ছা জানিয়েছেন। এদিন নীতু নিজের অফিসিয়াল স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। ছেলের সঙ্গে নিজের একটি খুব সুন্দর ছবিও শেয়ার করেছেন তিনি। এবং সেখানেই ক্যাপশনে লখেছেন, 'এই বছরটি আমাদের জন্য একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছে। তোমার বাবাকে খুব মিস করছি। তিনি আজ সবথেকে বেশি খুশি হতেন এবং গর্ব বোধ করতেন। শুভ জন্মদিন রানা। তুমিই আমার শক্তির অস্ত্র।' উল্লেখ্য, রানা নামেই আদর করে ছেলেকে ডাকেন নীতু কাপুর।
কী বললেন ফ্যানেরা?
অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরের নিজের ছেলে রণবীর কাপুরকে করা এই পোস্টে ভক্তরা নিজেদের নানা রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এমনকি দেশের পাশাপাশি বিদেশ থেকেও গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা এসেছে রণবীর কাপুরের জন্য। সেরকমই তাঁর এক বিদেশি ভক্ত ইনস্টাগ্রামে লিখেছেন, 'শুভ জন্মদিন রণবীর, ব্রহ্মাস্ত্রের সাফল্যের জন্য অভিনন্দন।' অপর এক ফ্যান কমেন্টে লিখেছেন, 'আমরা তোমাকে অনেক ভালোবাসি রকস্টার।' আরও এক ভক্ত নীতুর করা পোস্টে লিখেছেন, 'এটি সবচেয়ে সুন্দর ছবি।' এছাড়া অনেক ভক্ত তাঁদের প্রিয় তারকার জন্মদিনে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন।

রণবীরের রিপোর্ট কার্ড
তবে জন্মদিনের মুহূর্তেও বার বার উঠে আসছে রণবীরের চলতি বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ফিল্মের ভিত্তিতে বক্স অফিসে তাঁর রিপোর্ট কার্ডের প্রসঙ্গ। কাজের দিক থেকে বলতে গেলে এ বছর রণবীরের দুটি ছবি মুক্তি পেয়েছে। ২০২২ সালে দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত 'শমশেরা' ছবিতে তাঁকে প্রথম দেখা যায়। যদিও সেই ছবিটি বক্স অফিসে হিট হতে ব্যর্থ হয়েছে। এরপর অয়ন পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যায় তাকে। ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেছে।

রণবীর কাপুরের আগামী ছবি
বলিউডে বরাবরই নিজের চরিত্র নিয়ে কাটাছেড়া করেছেন রণবীর কাপুর। চকলেট বয় বা রোম্যান্টিক হিরোর ইমেজ থেকে বেড়িয়ে বরাবর অভিনয়ে ছক ভেঙ্গেছেন। তা সে রাজনীতি, ওয়েক আপ সিড হোক কিংবা রকস্টার বা বরফি। নেপোটিজম বিতর্কে যখন বলিউড তোলপাড়, তখন তিনিই একমাত্র অভিনেতা যার গোটা পরিবার বলিউডের পয়লা নম্বর ফ্যামিলি হওয়ার পরেও তাঁর নামের সঙ্গে কেউ নেপোকিড তকমা লাগাননি। কারণ নিজের অসাধারণ অভিনয় ক্ষমতার মধ্যে দিয়েই নিজের সম্পূর্ণ আলাদা পরিচয় তৈরি করেছেন রণবীর কাপুর। অভিনেতার আসন্ন প্রকল্প সম্পর্কে কথা বলতে, তাকে শীঘ্রই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'পশু' ছবিতে দেখা যাবে। এ ছাড়া তিনি শ্রদ্ধা কাপুরের সঙ্গে লভ রঞ্জনের আগামী ছবিতেও কাজ করছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications