করোনা ভাইরাসে আক্রান্ত এবার নীতু কাপুরও, যুগ যুগ জিও ছবির শুটিং ঘিরে অনিশ্চয়তা

করোনা ভাইরাসে আক্রান্ত এবার নীতু কাপুরও, যুগ যুগ জিও ছবির শুটিং ঘিরে অনিশ্চয়তা

আর এক বলিউড অভিনেত্রী নিশ্চিত করে জানালেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার নীতু কাপুর ইনস্টাগ্রামে নিশ্চিত করে জানিয়েছে যে তিনি কোভিড পজিটিভ। এ ঠিক দু’‌দিন আগেই যুগ যুগ জিও–এর সহ–অভিনেতা বরুণ ধাওয়ানও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নীতু কাপুর এখন চণ্ডীগড়ে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত এবার নীতু কাপুরও, যুগ যুগ জিও ছবির শুটিং ঘিরে অনিশ্চয়তা


নীতু কাপুর ইনস্টাগ্রামে এক বিবৃতি জারি করে এই খবর জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন যে গত সপ্তাহে তিনি কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন এবং তারপর থেকে তিনি নিজের খেয়াল রাখছেন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর প্রতি সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নীতু কাপুর লেখেন, '‌এই সপ্তাহে আমি কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছি। সব ধরনের সুরক্ষা সতর্কতা অনুরণ করা হচ্ছে এবং আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ তাদের সহায়তা ও দ্রুত সাড়া দেওয়ার জন্য। আমি এখন সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছি, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি এবং ভালো অনুভব করছি। আমি সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুরক্ষিত থারুন, মাস্ক পরুন, দুরত্ব বজায় রাখুন। নিজের যত্ন নিন।’‌

যুগ যুগ জিও–এর শুটিংয়ের জন্য নীতু কাপুরের সঙ্গে বরুণ ধাওয়ানও চণ্ডীগড় গিয়েছিলেন। তাঁরও করোনা ভাইরাস হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে বলেন, '‌ভিটামিন ফ্রেন্ডস মহামারির যুগ থেকে যখন কাজে ফিরতে পারলাম তখনই করোনায় আক্রান্ত হলাম। প্রযোজকদের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছিল কিন্তু জীবনে কোনও কিছুই হঠাৎ করে ঘটে না। তাই একটু বেশি করে সতর্ক থাকুন। আমি অনেক মেসেজ পেয়েছি আমার ভক্তদের তার জন্য সকলকে ধন্যবাদ।’‌ তবে ছবির অন্য এক অভিনেতা অনিল কাপুর কোভিড নেগেটিভ। যদিও ছবির পরিচালক রাজ মেহতাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নভেম্বরে ঠবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা নাআন কারণে পিছিয়ে ডিসেম্বরে করা হয়। তবে এই বিপত্তির জন্য ফের এই ছবির শুটিং স্থগিত করে রাখা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+