‘সিনেমা কোথায়?’ সম্প্রতি মুক্তি পাওয়া বড় বাজেটের ছবি নিয়ে কটাক্ষ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির
‘সিনেমা কোথায়?’ সম্প্রতি মুক্তি পাওয়া বড় বাজেটের ছবি নিয়ে কটাক্ষ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির
বলিউডের তুখোড় অভিনেতা বলতে যা বোঝায় নওয়াজুদ্দিন সিদ্দিকি ঠিক তাই। দক্ষ অভিনেতার মতোই তিনি বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশ করতেও পিছু হন না। হিন্দি ইন্ডাস্ট্রিতে নওয়াজকে স্পষ্টভাষী বলেই সবাই চেনেন। এবার নওয়াজ সরব হলেন বলিউডের বিগ বাজেটের সিনেমাগুলি নিয়ে। তিনি সোজা জানিয়েছেন যে এই ধরনের সিনেমাগুলি শুধুমাত্র বিস্ময় ও হতচকিত করতে পারে। প্রসঙ্গত, বলিউডে আরআরআর, কেজিএফ চ্যাপ্টার ২ নিয়ে যেভাবে মাতামাতি শুরু হয়েছে, তার বিরুদ্ধে গিয়েই মোক্ষম জবাব দিয়েছেন নওয়াজ।

চাক্ষুষ অভিজ্ঞতা দেয় বড় বাজেটের সিনেমা
নতুন এক সাক্ষাতকারে অভিনেতা জানিয়েছেন এগুলি শুধুমাত্র চাক্ষুষ অভিজ্ঞতা এবং কোথায় আসল সিনেমা। অভিনেতা এও জানান যে তিনি এখনও মনে করেন যে এখানে কোনও পরিবর্তন নেই এবং অতিমাত্রিক বিনোদন সিনেমায় শুধু দক্ষতা বাড়ায়। নওয়াজ এও জানান যে বড় বাজেটের সিনেমাগুলি সিনেমা হল দখল করে থাকে এবং তাদের ভাবায় যে ছোট বাজেটের সিনেমাগুলি যদি মুক্তি পায় তাহলে তাদের দর কমে যেতে পারে। তবে নওয়াজ ওটিটি প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে একমাত্র এখানেই তিনি ভালো সিনেমা দেখার সুযোগ পান।

বিগ বাজেট বনাম ছোট বাজেট ছবি
সম্প্রতি এসএস রাজামৌলির আরআরআর ও প্রশান্ত নীলের কেজিএফ চ্যাপ্টার ২-এর মতো বিগ বাজেটের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ১৪ এপ্রিল কেজিএফ ২ মুক্তি পাওয়ার পরই ১৩৪.৫০ কোটি টাকা আয় করে প্রথমদিন। এই সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যেই এটি ৭০০ কোটির গণ্ডি অতিক্রম করে বসে। অন্যদিকে ২৫ মার্চ আরআরআর মুক্তি পাওয়ার চার সপ্তাহেরর মধ্যে ২৪৬ কোটি টাকা আয় করে বক্স অফিসে। এই সিনেমা মুক্তির ১৬ দিনের মাথায় হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল ত্রিপল আর। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস মার্চে মুক্তি পাওয়ার পর এটা প্রথম হিন্দি সিনেমা, যা বক্স অফিসে ২৫০ কোটির নিদর্শন রাখে। যদিও এটা ছোট বাজেটের ছবি, যেখানে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার।

ছোট বাজেটের সিনেমা দেখতে কেউ আসে না
সাক্ষাতকারে জিজ্ঞাসা করা হয় যে যদি বাণিজ্যিক সিনেমায় প্রধান চরিত্রের ধারণা পরিবর্তন করা হয়, এ প্রসঙ্গটি খারিজ করে দেন নওয়াজ। ঠাকরে ছবিতে তাঁর প্রধান চরিত্র নিয়ে নওয়াজ জবাবে বলেন, 'আমার মনে হয় না তা পরিবর্তন হবে। আমি মান্তো-তে প্রধান চরিত্রে ছিলাম কিন্তু কতজন সেটা দেখতে এসেছিলেন? আমি ভেবেছিলাম দু'বছরের মহামারির পরে মানুষ হয়তো বিশ্ব সিনেমা দেখেছে এবং একটা পরিবর্তন হবে। কিন্তু এখন যে ধরনের সিনেমা হিট হচ্ছে তাতে মনে হচ্ছে সিনেমার আসল অর্থ ক্ষতিগ্রস্ত, এখানে মানুষকে বিনোদন দাও এবং অকাল্পনিক স্তরে গিয়ে বিনোদন দাও।' তিনি আরও জানান যে, 'ভাল, পরিমিত, ছোট বাজেটের ছবি' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য এটি একটি সংগ্রাম কারণ শুধুমাত্র বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ধরনের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, 'এই ধরনের সিনেমা শুধু বিস্ময় প্রকাশ করাতে পারে, অর্থাৎ উড়ানকে জলে ফেলে দেওয়া হল এবং মাছগুলি উড়ে গেল। এগুলি চাক্ষুষ অভিজ্ঞতা করতে ভালোলাগে যেটা দেখতে আমিও ভালোবাসি কিন্তু তাতে সিনেমা কোথায়? আপনারা যখন কোডা, কিং রিচার্ড ও এ ধরনের কিছু ভালো সিনেমা ওটিটিতে দেখেন, ভগবানকে ধন্যবাদ ওটিটি আমাদের বাঁচিয়ে রেখেছে, আপনি বিশ্বাস করতে পারেন যে ভালো সিনেমাও তৈরি হয়। আমার মনে হয় শিশুদের এই বিস্ময়কর ছবি ভালো লাগবে।'

নওয়াজের আগামী সিনেমা
নওয়াজুদ্দিনকে দেখা যাবে অ্যাকশন-থ্রিলার সিনেমা হিরোপন্তি ২-তে। এই সিনেমাটি ২৯ এপ্রিল মুক্তি পাবে। এই সিনেমায় টাইগার শ্রফ ও তারা সুতারিয়াকে দেখা যাবে প্রধান চরিত্রে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications