National Film Awards: জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত মাধবনের! সেরা ছবি ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট'
National Film Awards: জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত মাধবনের! রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' (Rocketry: The Nambi Effect) সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে। এই তালিকায় আরও একাধিক ভারতীয় ছবি আছে। অন্যদিকে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভট্ট এবং কৃতি শ্যানন।
সেরা অভিনেত্রী হিসাবে প্রথমবার এই পুরস্কার ছিনিয়ে নিলেন তাঁরা। অন্যদিকে জাতীয় মঞ্চে অল্লু অর্জুন সেরা অভিনেতা পুরস্কার ছিনিয়ে নিয়েছে। তবে সবার নজর মাধবনের দিকে।

একাধিক সিনেমায় কাজ করেছেন মাধবন। তবে রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' দিয়েই পরিচালনার ভূমিকায় প্রকাশ্যে এসেছে অভিনেতা। আর প্রথম কাজেই বক্স অফিসে ঝড় তোলে এই সিনেমা। ইসরোর (ISRO) বিজ্ঞানী নাম্বি নারায়ণনের ( Nambi Narayanan) জীবনের উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি হয়েছে।
বিশেষ করে ইসরোর এই বিজ্ঞানীর জীবনের ক্কষ্ট এবং পরিশ্রম সব তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আর তা বেশ পছন্দ হয় দর্শকদের। যদিও এই সিনেমা নিয়ে কলকাতায় বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে দেখানো হঠাত করেই বন্ধ করে দেওয়া হয়।
যদিও শেষমেশ অবশ্য দেখানো হয়। আর সেই সিনেমাই এবার জাতীয় পুরস্কারের মঞ্চে বাজিমাত করল। অন্যদিকে আলিয়া ভাট 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন। অন্যদিকে 'মিমি' ছবির জন্যে কৃতি শ্যাননকে পুরস্কৃত করা হল।
একেবারে মহিলা কেন্দ্রীয় এই দুটি ছবিই দর্শকদের বেশ পছন্দ হয়। তবে জাতীয় পুরস্কারের মঞ্চে এবার দক্ষিনি সিনেমার রমরমা। পুস্পা রাজের জন্যেই আল্লু অর্জুনকে পুরস্কৃত করা হল।












Click it and Unblock the Notifications