National Film Awards 2023: ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা, দেখুন
বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ও মিমি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর শিরোনাম মুকুট মাথায় উঠল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যাননের মাথায়।
আবারও হাসি ফুটল অভিনেতা আর মাধবনের মুখে, সেরা ফিচার ফিল্ম হিসাবে মনোনীত হল 'রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। কেই বা হল সেরা পরিচালক, কেই বা সেরা কোরিওগ্রাফার, দেখুন বিজয়ীদের তালিকা।

- সেরা ফিচার ফিল্ম- আর মাধবন পরিচালিত ও অভিনীত 'রকেট্রি দ্য নাম্বি এফেক্ট'
- সেরা পরিচালক হলেন- গোদাবরী সিনেমার জন্য নিখিল মহাজন
- 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর শিরোপা পেলেন পল্লবী যোশী।
- সেরা অভিনেত্রী হলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমা থেকে আলিয়া ভাট ও মিমি সিনেমার থেকে কৃতি শ্যানন
- সেরা সহ অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি, মিমি
- সেরা সহ অভিনেত্রী হিসাবে পুরষ্কার পেলেন পল্লবী যোশি, দ্য কাশ্মীর ফাইলস
- সেরা চিত্রনাট্য (অরিজিনাল)- নাটুটু নাটুটু
- সেরা চিত্রনাট্য - গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- সেরা পপুলার সিনেমা-আরআরআর
- সেরা সঙ্গীত – পুষ্পা
- সেরা প্লেব্যাক গায়ক (মেল): আরআরআর
- সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল
- সেরা গানের কথা- চন্দ্রবোস, কোন্ডা পোলাম
- কোরিওগ্রাফিতে সেরা হয়েছেন প্রেম রক্ষিত, আরআরআর
- সেরা এডিটর- সঞ্জয় লীলা বনশালি
- সেরা কস্টিউম- শ্রীনিবাস মোহন, আরআরআর
- ফিচার ফিল্ম বিভাগে সেরা জুরি অ্যাওয়ার্ড পেল সিদ্ধার্থ কিয়ারার 'শেরশাহ'
- জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি- দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)
- 'পুষ্পা দ্য রাইজ'র জন্য অল্লু অর্জুন নির্বাচিত হলেন সেরা অভিনেতা হিসেবে
- সেরা প্রোডাকশন ডিজাইন- সর্দার উধম
- ফিচার ফিল্ম বিভাগে সেরা অ্যাকশন ডিরেকশন অ্যাওয়ার্ড পেল 'আরআরআর'। স্টান্ট কোরিওগ্রাফার কিং সোলোমান
- ফিচার ফিল্ম বিভাগে সেরা গায়ক কালা ভৈরব। গান 'কোমুরম ভীমুরো'
- সম্পাদনার জন্য সেরা হয়েছেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- সিনেমার জন্য সেরা মেকআপ গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
- 'মিমি' ছবির জন্য সেরা সহ-অভিনেতার শিরোপা পেলেন পঙ্কজ ত্রিপাঠী
- স্পেশাল জুরি পুরস্কার- শেরশাহ ও বিষ্ণুবর্ধন
- সেরা হিন্দি সিনেমা- সর্দার উধম
- সেরা কন্নড় সিনেমা- ৭৭৭ চার্লি
- হোম নামের সিনেমাটি সেরা মালায়ালাম সিনেমা
- সেরা গুজরাতি সিনেমা- চেলো শো
- সেরা বাংলা ছবি হিসাবে নির্বাচিত হয়েছে কালকক্ষ
- তামিল সেরা সিনেমা কাদাইসি বিভাসায়ী
- সেরা নন-ফিচার ফিল্ম- এক থা গাঁও
- হিন্দির শ্রেষ্ঠ পরিচালক হলেন বকুল মাটিয়ানি, স্মাইল প্লিজ সিনেমার জন্য সেরা পরিচালক হলেন তিনি।
- পাতাল টি সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিট্টু রাওয়াত
- সেরা তামিল শিক্ষামূলক সিনেমা সিরপিগালিন সিপাঙ্গল
- সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি সিনেমা ইংরেজি থেকে মিঠু দি ও মারাঠি থেকে থ্রি টু ওয়ান
- (মালায়ালাম সিনেমা) পরিবেশের ওপর ভিত্তি তৈরি ছবি মুন্নাম ভালভু
- সেরা চলচ্চিত্র সমালোচক হলেন পুরুষোথমা চারউলু
কোভিড মহামারীর কারণে দু’বছর পিছিয়ে গেছে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ২০২০ সালে অনুষ্ঠিত 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ সেরা অভিনেতা হয়েছিলেন সূরিয়া 'সূররই পোট্রু' ছবির জন্য ও অজয় দেবগণ 'তানহাজি' ছবির জন্য। সেরা অভিনেত্রী হয়েছিলেন অপর্ণা বালামুরলী। সরা ছবি হয়েছিল 'সূররই পোট্রু'।












Click it and Unblock the Notifications