'নানা পাটেকর আমার কেরিয়ার শেষ করেছেন, আমি চুপ করে থাকব না', ফের বিস্ফোরক তনুশ্রী
এই মুহূর্তে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগে ফের একবার সরব হয়ে, ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছেন অভিনেত্রী।
এই মুহূর্তে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগে ফের একবার সরব হয়ে, ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নানা পাটেকর জানান , তনুশ্রীর অভিযোগ ঘিরে অভিনেত্রীর কাছে আইনি চিঠি পাঠাচ্ছেন তিনি । এরপর ফের সরব হন তনুশ্রী।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, 'নানা পাটেকারের জন্য় আমার পুরো কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছি ওঁর জন্য, আমি কিছুতেই চুপ করে থাকব না। আমি কোনও আইনি নোটিস তাঁর কাছ থেকে পাইনি। আমি অপেক্ষা করে রয়েছি এটার জন্য।'
উল্লেখ্য, ২০০৮ সালের ছবি 'হর্ন ওকে প্লিজ' -এর শ্যুটিং এর সময় তনুশ্রী দত্তর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে নানা পাটেকরের বিরুদ্ধে। তনুশ্রী দাবি করেন, ছবির শ্যুটিং এর সময় তাঁকে যৌন হেনস্থা করেন নানা পাটেকর। এই বিষয়টি নিয়ে যখন তিনি সরব হন, তখন গোটা বলিউড তাঁর বিরুদ্ধে চলে যায়। পরে তাঁকে বহুবার কাজের সুযোগও হারাতে হয় সেই ঘটনার জন্য।












Click it and Unblock the Notifications