ফের পর্দায় ফিরছেন সুশান্ত সিং রাজপুত! কবে মুক্তি পাবে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি
বলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রয়াত অভিনেতার ভক্তরা আজও তাঁকে ভুলতে পারেননি। পরলোক গমন করেছেন অভিনেতা, কেটে গেছে প্রায় তিনটি বছর। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার মৃতদেহ। আজও তাঁর মৃত্যু রহস্যেমোড়া। ফের রুপোলি পর্দায় জীবন্ত হয়ে উঠছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংরাজপুত।
কোন কোন ভাষায় মুক্তি পাবে ছবিটি
অভিনেতার জীবনের সবথেকে সফল ছবিগুলির মধ্যে একটি হল 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে খুব সফলতা অর্জন করেছিল ছবিটি। ১২ মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। হিন্দির পাশাপাশি এবার তামিল, তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি।
চেহারায় এক বিন্দু মিল না থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মুগ্ধ করেছিল সকলকে। ছবিটি নিয়ে উৎসাহের শেষ ছিল না অনুগামীদের।
কী নিয়ে সিনেমার গল্প
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার জীবনের উত্থান পতন নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। সিলভার স্কিনে এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। স্পোর্টস ড্রামা ভিত্তিক ছবি এটি। ধোনির জীবনের শুরু থেকে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।

কে কে এই সিনেমায় অভিনয় করবেন
সুশান্ত ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অনুপম খের, ভূমিকা চাওলা, কিয়ারা আদবানী, দিশা পাটানিকে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। ছবিটি কিন্তু বক্স অফিসের দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। সিনেমাটি মুক্তির পর দর্শকরা প্রচুর প্রশংসা করেছিলেন। ১২ মে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলে।
উল্লেখ্য, ২০২০ সালে বান্দ্রার আবাসনে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল হাসিখুশি ছেলেটার। অভিনেতার মৃত্যুতে শোকাহত হয়েছিলেন দেশবাসী। সশরীরে আজ হয়তো আমাদের মাঝে নেই কিন্তু সকলের মনে আজও স্মৃতি টাটকা। আজও এমন অনেক ভক্ত আছেন, যারা অভিনেতাকে ভুলতে পারেন না। প্রতিনিয়ত অভিনেতার গান, সিনেমা নিত্যদিনই অনেকে দেখেন বা শোনেন। সত্যিই কি মিষ্টি ছেলেটাকে ভোলা যায়! আজ অভিনেতার বোন সহ অনেক ভক্ত নানান লেখা পোস্ট করেছেন।
ছবি সৌ:স্টার স্টুডিওজ /ইউটিউব ভিডিও












Click it and Unblock the Notifications