ফের RRR-এর ঝুলিতে বিশ্বসেরা পুরস্কার, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সম্মানিত ‘নাটু নাটু’ গান

ফের RRR-এর ঝুলিতে বিশ্বসেরা পুরস্কার, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সম্মানিত ‘নাটু নাটু’ গান

আবারও আরআরআর-এর ঝুলিতে বিশ্বসেরা পুরস্কার! নতুন বছর পড়তেই বিনোদন জগতে শুধু সাফল্য আর সাফল্যই। সদ্যই গ্লোন্ডেন গ্লোব জিতেছে এস রাজা মৌলি পরিচালিত ছবি 'আরআরআর’। আর এর পরেই ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস পেয়ে উচ্ছ্বসিত পরিচালক। এই তেলেগু ছবি 'ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ বিভাগে সেরা পুরস্কারে সম্মানিত হয়েছে। এযেন দেশের আরেক গর্ব। তবে এখানেই শেষ নয়। সেরা মৌলিক গানের সেরা পুরস্কার পেল নাটু নাটু।

কী কী পুরস্কার পেল আরআরআর

কী কী পুরস্কার পেল আরআরআর

২৮তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসের ট্যুইটার পেজ থেকে আরআরআর কলাকুশলীদের শুভেচ্ছা জানানো হয়েছে। বিদেশী ভাষার সেরা সিনেমা, সেরা গানের জন্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই ছবিকে। তবে আরআরআর তাদের নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওয়র পাশাপাশি তাঁরা একটি ক্যপশনও লিখেছেন। তাঁরা জানিয়েছেন, 'নাটু নাটু আবার'। এটি শেয়ার করে তাঁরা খুব আনন্দিত হয়েছেন। সেটাও তাঁরা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, সেরা গানের জন্য আরআরআর ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস পেয়েছে। যে খবরে আমরা খুব খুশি হয়েছি।

কী জানালেন এম এম কিরাবাণী

শেয়ার করা এই ভিডিওতে এম এম কিরাবাণীকে বলতে শোনা যাচ্ছে, আমি আপ্লুত, এই পুরস্কার জিতে, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পরিচালক থেকে সিনেমার কলাকুশলীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই নাটু নাটু গানটি সম্প্রতি লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশনের সেরা সঙ্গীত কোর পুরস্কার জিতেছে। এই তথ্য কিন্তু আরআরআরের সোশ্যাল মিডিয়ায় পেজ থেকে শেয়ার করা হয়েছে।

RRR-এর তরফ থেকে শুভেচ্ছা কিরাবাণীকে

RRR-এর তরফ থেকে শুভেচ্ছা কিরাবাণীকে

নাটু নাটু গানটি ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস জেতার পর আরআরআরের ইনস্টাগ্রাম পেজ থেকে সঙ্গীত পরিচালক এম এম কিরাবাণীকে শুভাচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এই খবরে অনুগামীরাও খুব খুশি হয়েছেন। এই গানটি গেয়েছেন এম এম কিরাবাণী, কালা ভৈরব, ও রাহুল সিপলিগঞ্জ।

সদ্যই গ্লোন্ডেন গ্লোব জিতেছে এই গান

সদ্যই গ্লোন্ডেন গ্লোব জিতেছে এই গান

কিছুদিন আগে এই নাটু নাটু গানটি গ্লোন্ডেন গ্লোব জিতেছে। এম এম কিরাবাণী জানান, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত হয়ে পড়েন। এই গানের জন্য তিনি কালা ভৈরব, রাহুল সিপলিগঞ্জ, গীতিকার চন্দ্রবোসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।আরআরআর সিনেমার অফিসিয়াল টুইটার থেকে গোল্ডেন গ্লোব থেকে ট্রফি পাওয়া একটি ছবি তিনি শেয়ারে করেছেন। ছবিটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+