প্রয়াত ‘আরআরআর' সিনেমার গভর্নর স্কট খ্যাত ‘রে স্টিভেনসন’, শোক প্রকাশ পরিচালকের

বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে রাজা মৌলির বিখ্যাত সিনেমা 'আরআরআর’। অস্কার প্রাপ্ত সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল হলিউডের জনপ্রিয় অভিনেতা রে স্টিভেনসনকে। যিনি এই সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সোমবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা রে স্টিভেনশন। বয়স হয়েছিল ৫৮ বছর।

পরিচালক রাজা মৌলির 'আরআরআর’ সিনেমায় অত্যাচারী গভর্নরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রে স্টিভেনসনের। তাঁর অভিনয় সকল অনুগামীদের মন জয় করেছিল। তাঁর মৃত্যু সংবাদে শোকাহত ভক্তরা, তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি।

রে স্টিভেনসন


অভিনেতার মৃত্যুর পর আরআরআর অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি আবেগঘন পোস্ট করা হয়ছে। সেখানে লেখা আছে, ২০২২ সালে বক্স অফিসে দ্বিতীয় হিট সিনেমা হল আরআরআর। এই সিনেমায় খল নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রে স্টিভেনশন। স্যার স্কটের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমার সকল ব্যক্তিদের জন্য এটা খুব খারাপ খবর। শান্তিতে বিশ্রাম নিন। আপনি চিরকাল আমাদের মনে থাকবেন স্যার স্কট।

অভিনেতার মৃত্যুতে অনেক অনুগামীদেরই কিন্তু আবেগঘন পোস্ট করেছেন। কেউ লিখছেন, আমি ওনার অভিনয় খুব পছন্দ করি, এককথায় আমি ওনার প্রেমে পড়ে গেছি, বছর খানেক যখন রোম টাইটাস পুল সিনেমাটি দেখছিলাম তখন। তাছাড়া আরআরআর সিনেমায় দারুণ অভিনয় করেছিলেন অভিনেতা। মাত্র ৫৮ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। ইতালিতে শুটিংয়ের সময় তিনি হাসপাতালে ভর্তি হন, আপনি আমাদের মনে সবসময়ই থাকবেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিচালক রাজামৌলি। তিনি টুইট করে জানান, খুব খারাপ খবর। এই খবর আমি বিশ্বাস করতে পাচ্ছি না। রে যখন শুটিংয়ে আসতেন তখন অনেক শক্তি ও প্রাণবন্ত এক স্বভাব নিয়ে আসতেন। ওনার সঙ্গে কাজ করা খুব আনন্দের । আমি ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি রইল সমবেদনা।

হলিউড অভিনেতা রে স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেছিলেন। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া ও ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর তিনি ১৯৯৮ সালে সুযোগ পান দ্য থিওরি অফ ফ্লাইটের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন। হলিউড সিনেমায় খুব জনপ্রিয় ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+