ভারতের সবচেয়ে বেশি বাজেটের ফিল্মের তালিকায় বলিউডকে টেক্কা দিয়েছে এই আঞ্চলিক ছবিগুলি, টাকার অঙ্ক একনজরে

ভারতের সবচেয়ে বেশি বাজেটের ফিল্মের তালিকায় বলিউডকে টেক্কা দিয়েছে এই আঞ্চলিক ছবিগুলি, টাকার অঙ্ক একনজরে

এককালে শোনা যেত, মুম্বই না গেলে ঠিক 'সিনেমার হিরো' হওয়া যায় না। ততদিনে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি সেভাবে না গড়ে উঠলেও, দক্ষিণ ভারত কিন্তু নিজের মতো করে নিজের দর্শকদের মনোরঞ্জনে ব্রতী হয়ে ওঠে। হিন্দি ভাষার প্রভাব দক্ষিণের মনোরঞ্জন জগতে চিরকালই কম। আর অই জায়গা থেকে ফিল্ম ব্যবসায় 'কেল্লা ফতে" করে ফেলেছে একাধিক দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি। কমার্সিয়াল থেকে সমান্তরাল ছবিতে কার্যত বলিউডকে প্রতিযোগিতা দেওয়া একাধিক দক্ষিণী ছবি এখন কার্যত বলিউডের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। এই জায়গা থেকে এক নজরে দেখা যাক, দেশের সবচেয়ে বেশি বাজেটের ছবির তালিকায় কারা রয়েছে।

২.০

২.০

দক্ষিণ ভারতে কার্যত 'ভক্তের ভগবান' সেখানের সুপারস্টার রজনীকান্ত। 'থালাইভা' রজনীকান্তের ছবি ২.০ 'এনথিরান' এর সিক্যুয়েল। রজনী-অক্ষয়ের অভিনয়ে জমজমাট এই তামিল ছবির বাজেট ৫৭৫ কোটি টাকা। এটিই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দামী বাজেটের ছবি।

পোন্নিইন সেলভান

পোন্নিইন সেলভান

দক্ষিণ ভারত থেকে ভারতীয় চলচ্চিত্র যে সবচেয়ে দাম রত্নটিকে পেয়েছে তাঁর নাম মনি রত্নম! এই প্রখ্যাত তামিল পরিচালক এবার প্রযোজনায়। তাঁর প্রযোজিত ছবি 'পোন্নিইন সেলভান ' এ অভিনয় করছেন বিক্রম, ঐশ্বর্য , কার্তি। এক বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। থবির বাজেট ৫০০ কোটি টাকা।

 আদিপুরুষ

আদিপুরুষ

রেট্রো ফিলে ও টিসিরিজের যৌথন প্রযোজনার ছবি "আদি পুরুষ'। ছবিটি তামিল ও হিন্দিতে আসতে চলেছে। 'রামায়ণ' নির্ভর এই ছবিতে আদিপুরুষ হিসাবে প্রভাস থাকছেন বলে খবর। সীতার চরিত্রে কৃতি স্যানন। রাবণের চরিত্রে সইফ আলি খান। ছবির বাজেট ৫০০ কোটি। ছবি মুক্তি পাবে ২০২২ সালে।

আরআরআর

আরআরআর

২০২১ সালে মুক্তি পাওয়ার কথা ছিল তামাম দক্ষিণী ছবি আরআরআর-এর। ডিভিভি এন্টারটেইনমেন্টের ছবিতে রয়েছেন রাম চরণ তেজা, এনটিআর। তেলুগু ভাষাতে এই ছবি প্রকাশ্যে আসতে চলেছে। ছবির বাজেট ৪০০ কোটি টাকা। ছবিতে রয়েছেন অজয় দেবগনও।

সাহো

সাহো

৩৫০ কোটি টাকা বাজেটের ছবি 'সাহো' । বাহুবলি স্টার প্রভাসের বলিউডে রাজকীয় পদক্ষেপ এই ছবির হাত ধরে। ছবিতে ৩৫০ কোটি টাকার বাজেটের এই ছবি যদিও ফ্লপ হয়ে যায়। তবে বাজেটের নিরিখে কার্যত তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণী নায়ক অভিনীত ইউভি ক্রিয়েশনের এই ছবি।

রাধেশ্যাম

রাধেশ্যাম

২০২১ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'রাধে শ্যাম' ছবিটির। ইউভি ক্রিয়েশন ও টি সিরিজের ছবিটি তেলুগু ও তামিল, হিন্দিতে মুক্তি পেতে চলেছে। ছবির বাজেট ৩৫০ কোটি টাকা।

ঠগস অফ হিন্দোস্তান

ঠগস অফ হিন্দোস্তান

অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত ২০১৮ সালের ফিল্ম 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে যশরাজ ফিল্মস ৩১০ কোটি টাকার বাজেট রেখেছিল। যদিএ বক্স অফিসে ছবিটি ধরাশায়ী হয়। ছবিটি দেশের সবচেয়ে দামী ফিল্মের তালিকায় সপ্তমে রয়েছে।

মহাবীর কর্ণ

মহাবীর কর্ণ

তেলুগু , তামিল, হিন্দি, মালায়লাম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে মহাবীর কর্ণ ছবিটির। ছবিতে ৩০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। পূজা এন্টারটেইনমেন্টের এই ছবি কবে মুক্তি পাবে , তা জানা যায়নি।

ব্রহ্মাস্ত্র

ব্রহ্মাস্ত্র

ফক্স স্টার স্টুডিও এবং ধর্মা প্রোডাকশনের ছবি 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর-আলিয়া জুটিকে প্রথমবার দেখা যাবে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন থেকে নাগার্জুন। ছবির বাজেট ৩০০ কোটি টাকা।

সি রা নরসিমহা রেড্ডি

সি রা নরসিমহা রেড্ডি

২০১৯ সালের ছবি চিরঞ্জিবী অভিনীত 'সি রা নরসিমা রেড্ডি'। ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন অনুষ্কা শেট্টি। ২৭০ কোটি টাকারবাজেটে তৈরি হয় এই তেলুগু ছবিটি।

বাহুবলী ২

বাহুবলী ২

দেশের চলচ্চিত্রের ইতিহাসে কার্যত একটি মাইলস্টোন তৈরি করেছে বাহুবলী। ২০১৭ সালে অর্ক মিডিয়া ওয়ার্কসের এই ছবি বাজেটের নিরিখে বহু শতক কোটি টাকার ব্যবসা করেছে। ব্লকবাস্টার হিসাবে দেশ বিদেশে গড়েছে নয়া রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+