" ফুটপাত থেকে লড়ে আজ এখানে এসেছি", দাদাসাহেব ফালকে সম্মানে আপ্লুত মিঠুন
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলার টলিউড ইন্ডাস্ট্রির কাছে এ এক বড় খবর। সোমবার সকালেই এই সংবাদ জানা যায়। অভিনেতা মিঠুন চক্রবর্তীও এই সংবাদে আপ্লুত হয়েছেন। কী বললেন তিনি?
ভারতবর্ষের চলচ্চিত্র জগতে দাদাসাহেব ফালকে সব থেকে বড় পুরস্কার। এবার সেই পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। টলিউড ও বলিউডে দাপিয়ে আজও কাজ করছেন মিঠুন চক্রবর্তী। একাধিক বিদেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। বলিউডে ডিসকো ডান্সার হিসেবে তিনি আজও পরিচিত রয়েছেন।

সেই মিঠুন চক্রবর্তীর কাছে দাদাসাহেব ফালকে পুরস্কারের খবর পৌঁছে যায়। সংবাদ সংস্থা এএনআইকে তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। মিঠুন বলেন, " আমার কাছে শব্দ নেই। হাসতেও পারছি না। কাঁদতেও পারছি না। এটা এত বড় ব্যাপার... আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি অত্যন্ত খুশি। আমি এটি আমার পরিবার এবং বিশ্বজুড়ে আমার ভক্তদের উৎসর্গ করছি।" ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অভিনেতাকে সম্মানিত করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর তিনি এই সম্মান পাবেন৷
" কলকাতার ব্লাইন্ড লেন উঠে এসেছি। ফুটপাত থেকে লড়ে আজ এখানে এসেছি৷ সেই ছেলেটাকে এত বড় সম্মান। আমি ভাবতেও পারছি না৷ আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি।" বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। চলতি বছরেই মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ সম্মান পেয়েছেন। গত এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মান গ্রহণ করেছিলেন।
মিঠুন চক্রবর্তী ১৯৭৭ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের মৃগয়ায় অভিনয়। সেই সিনেমাতে জাতীয় পুরস্কার পান তিনি৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিঠুন চক্রবর্তীকে। ১৯৮২ সালে ডিস্কো ডান্সার বলিউড ছবি মুক্তি পায়। অ্যাঙরি ইয়ংম্যান চরিত্রে সেই সময় অমিতাভ বচ্চন পরিচিত রয়েছেন। সেই একই রকম চরিত্রে সাফল্য পান মিঠুন। অ্যাঙরি ইয়ংম্যান চরিত্রে তারপর থেকে মিঠুনেরও পরিচিতি তৈরি হয়ে যায়। বিপুল পরিমাণ ব্যবসাও করে এই সিনেমা। এক সময় টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি 'মহাগুরু' হিসেবেও পরিচিত হয়ে যান।












Click it and Unblock the Notifications