Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিবু-নন্দিতার হাত ধরে এবার বলিউডে পা রাখতে চলেছেন মিমি

শিবু-নন্দিতার হাত ধরে এবার বলিউডে পা রাখতে চলেছেন মিমি

অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী তাঁর ডেয়ার-ডেভিল স্বভাবের জন্য প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। অভিনয়, সম্পর্ক থেকে শুরু করে প্রথম রাজনীতিতে এসেই একেবারে সাংসদ পদ লাভ, কোনও কিছুতেই তাঁর জুরি মেলা ভার। টেলিভিশন দিয়ে কাজ শুরু করলেও প্রায় দশক ধরে বাংলা সিনেমা জগতে তারকা হয়ে উঠেছেন মিমি। আর এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে। আর সৌজন্য, বিখ্যাত দুই বাঙালী পরিচালক প্রযোজক। কিন্তু কারা তাঁরা? নাম জানলে চমকে যাবেন আপনিও।

বলিউডে শিবু-নন্দিতা

বলিউডে শিবু-নন্দিতা

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় টলিপাড়ার দুটি বিখ্যাত নাম। রামধনু, হামি, পোস্তর মতো ভালো ভালো ছবি তৈরি করেছেন তাঁরা। এবার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন তাঁরা। টলিপাড়ায় শোনা যাচ্ছে, এবার হিন্দি ছবি দেই পরিচালনা করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় জুটি। বাংলার "পোস্ত" ছবিটি হিন্দিতে রিমেক বানাতে চলেছেন এই পরিচালক তথা প্রযোজক জুটি।

ট্রেন্ড সেটার সিনেমা

ট্রেন্ড সেটার সিনেমা

২০১৭ সালে মুক্তি পেয়েছিল 'পোস্ত'। দর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলে দিয়েছিল। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছিল ছবিটি। একটি ছোট্ট শিশুকে নিয়ে আবর্তিত হয়েছিল গোটা গল্প। ছবিতে দেখা গিয়েছিল ওয়ার্কিং পেরেন্টস ও দাদু-ঠাকুমার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব গড়িয়েছিল আদালত পর্যন্ত। আর এই ছবিতে অভিনীত দীনেশ লাহিড়ীর চরিত্রটি একটি মাইল স্টোন সেট করে। সুপারহিট এই বাংলা ফিল্ম সেই বছর বক্স অফিসে প্রায় ৮ কোটি টাকার ব্যবসা করে। দর্শক থেকে ক্রিটিক, সকলের কাছেই সমান জনপ্রিয় হয় এই ফিল্ম।

এবার হিন্দিতে হবে পোস্ত

এবার হিন্দিতে হবে পোস্ত

এবার সেই ছবি হিন্দিতে করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। জানা গিয়েছে এই ছবিতেও কাস্টিং হবে বাঙালি অভিনেত্রীকে নিয়ে। 'পোস্ত'য় শিশুটির মা বাবার চরিত্রে দেখা গিয়েছিল যীশু সেনগুপ্ত ও মিমি চক্রবর্তী কে। দাদু ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। পোস্তর ভূমিকায় দেখা গিয়েছিল শিশু শিল্পী অর্ঘ্য বসু রায়কে।

শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী

শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী

শোনা গিয়েছে, পোস্তর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অর্থাৎ চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়ালকে। যিশুর চরিত্রে থাকবেন অমিত সাধ। কিন্তু পোস্ত চরিত্রে কে অভিনয় করবে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পোস্ত-র হিন্দি রিমেকের নাম হতে চলেছে 'শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী'। খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+