অসুস্থ মিমি, 'বেড রেস্ট'-এ থাকার পরামর্শ চিকিৎসকের
পায়ের চোটে কাবু অভিনেত্রী মিমি চক্রবর্তী। লিগামেন্টে চোট পেয়ে আপাতত তিনি বেড রেস্ট-এ। এমনই পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসক। কিছুদিন আগে ব্যায়াম করার সময় চোট পান মিমি। তারপরল থেকেই যন্ত্রণা।
পায়ের চোটে কাবু অভিনেত্রী মিমি চক্রবর্তী। লিগামেন্টে চোট পেয়ে আপাতত তিনি বেড রেস্ট-এ। এমনই পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসক। কিছুদিন আগে ব্যায়াম করার সময় চোট পান মিমি। তারপরল থেকেই যন্ত্রণা। আর তার জেরে চিকিৎসকের দ্বারস্থ হতেই অভিনেত্রীকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু বিছানায় পড়ে থেকে কারই বা ভালো লাগে! তাও আবার মিমির মতো ব্যস্ত অভিনেত্রীর পক্ষে এভাবে শ্যুটিং এর বাইরে থাকা অসম্ভব। এক প্রথম সারির সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিমি বলেন, 'সারাদিন শুয়ে থাকতে সত্যিই বিরক্ত লাগছে। একনাগাড়ে আর কটা ফিল্ম দেখব?ভীষণ একঘেয়ে লাগছে।' এদিকে, চিকিৎসক বলেছেন বেশি চলাফেরা করলেই বাড়তে পায়ের যন্ত্রণা। তাই বিশ্রাম জরুরি। এদিকে একগুচ্ছ কাজের কমিটমেন্ট থাকলেও সেখানে যেতে পারছেননা অভিনেত্রী।
উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে মিমি অভিনীত 'ক্রিসক্রস' ছবির টিজার ভিডিও। ছবিতে মিমিকে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। মিমি ছাড়াও অভিনয় করছেন নুসরত জাহান, জয়া আহসান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার সহ একাধিক তারকা অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতে ফের একবার অর্জুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতেদেখা যাবে মিমিকে। এদিন মুক্তি পায় ছবির প্রথম গান 'দুনিয়া'।












Click it and Unblock the Notifications