Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোয়ারেন্টাইনে স্ত্রীর সঙ্গে হোলি খেললেন মিলিন্দ, উপহার পেলেন মরশুমের প্রথম আম

কোয়ারেন্টাইনে স্ত্রীর সঙ্গে হোলি খেললেন মিলিন্দ, উপহার পেলেন মরশুমের প্রথম আম

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা তথা সুপার মডেল মিলিন্দ সোমান। হোলি উপলক্ষ্যে তিনি তাঁর ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মিলিন্দ এও জানিয়েছেন যে তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন পিপিই কিট পরে এবং তাঁকে মরশুমের প্রথম আম উপহার দিয়েছেন।

কোয়ারেন্টাইনে স্ত্রীর সঙ্গে হোলি খেললেন মিলিন্দ, উপহার পেলেন মরশুমের প্রথম আম

মিলিন্দ তাঁর ছবি পোস্ট করে লিখেছেন, '‌কোয়ারেন্টাইন। সপ্তম দিন। হ্যাপি হোলি সকলকে। আমাকে দেখতে আসলে অতটা খারাপ লাগছে না, কারণ অঙ্কিতা আর্থি পিপিই কিট পরে দেখা করতে এসেছিল এবং মরশুমের প্রথম আম আমায় উপহার দিয়েছে। আমাদের মধ্যে আলিঙ্গন হয়নি আমরা শুধু নিজেদের মধ্যে একটু রং খেলেছি এবং পুরনপুলি খেয়েছি।’‌ মিলিন্দ কীভাবে সুস্থ হয়ে উঠছেন সে বিষয়ে তিনি বলেন, '‌আমি ৬টা আম খেয়েছি এবং সেগুলি দারুণ খেতে ছিল। আমার স্বাদ কবে ফিরে আসবে আমি জানি না। কোনও কিছুর গন্ধ এখনও পাচ্ছি না। আমি একদিনে ৫–৬ বার কারা খাচ্ছি। মেথি ও অন্যান্য জিনিস দিয়ে। বমি ভাব, মাথা ব্যাথা, জ্বর বা অন্য উপসর্গ নেই। আমি সারাদিন ঘুমোনোর চেষ্টা করি, সুস্থ হওয়ার জন্য মানসিক ও শারীরিক বিশ্রাম খুবই দরকার শরীরের জন্য।’‌

গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হএয়ার পর মিলিন্দ নিয়মিত নিজের স্বাস্থ্য সংক্রান্ত খবর তাঁর ভক্তদের দিচ্ছেন। জন্মদিনে মিলিন্দ নগ্ন হয়ে সমুদ্র সৈকতে দৌড়াচ্ছেন এই পোস্ট করে ভক্দের কাছে তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। ফিটনেস গুরু হিসাবেই বলিউডে পরিচিত মিলিন্দ। প্রসঙ্গত, বলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে পরেশ রাওয়াল, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ান, আমির খান, আর মাধবন, ফতিমা সানা শেখ, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালীর নাম তালিকায় রয়েছে।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+