পাকিস্তানে গান গেয়ে দেশজোড়া ক্ষোভে পড়ে এবার মিকা কী করতে চাইছেন! জানালেন সোশ্যাল মিডিয়ায়

কাশ্মীর থেকে যখন ৩৭০ ধারা তুলে নেওয়া হয় সেই সময় থেকেই অর্থাৎ গত ৫ অগাস্ট থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারত -পাকিস্তানের সম্পর্ক।

কাশ্মীর থেকে যখন ৩৭০ ধারা তুলে নেওয়া হয় সেই সময় থেকেই অর্থাৎ গত ৫ অগাস্ট থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারত -পাকিস্তানের সম্পর্ক। এরকম এক পরিস্থিতিতে ভারতীয় সঙ্গীত শিল্পী মিকা সিং করাচিতে গিয়ে অনুষ্ঠান করে এসেছিলেন। সেই ঘটনার পর গোটা দেশ মিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। এফ ডাব্ল্ু আই সিইর তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয় মিকাকে। ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানও। আর সেই ঘটনা নিয়ে মিকা এবার কী করতে চান , তা স্পষ্ট করলেন।

পাকিস্তানে গিয়ে গান গেয়ে দেশজোড়া ক্ষোভে পড়ে এবার মিকা কী করতে চাইছেন!

মূলত , এফ ডাব্লু আইসি ই-র তরফে মিকাকে নিষিদ্ধ ঘোষণার ফলে , ভারতের কোনও ফিল্মে প্লে ব্যাক করতে পারবেন না এই পাঞ্জাবী গায়ক। এরপরই নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে চান বলে জানানো হয়েছে মিকা শিবিরের তরফে। মিকা নিজে একটি টুইটে সাফ জানিয়েছেন, তিনি যা করেছেন তার জন্য তিনি ক্ষমা চাইতে চান। এই প্রেক্ষাপটে একটি ভিডিও পোস্ট করেন মিকা। যেখানে তিনি ক্ষমা চাইতে আগ্রহী বলে জানান এই পাঞ্জাবী পপ স্টার।

এদিকে, পাকিস্তানের যে বিবাহ বাসরে মিকা গান গাইতে গিয়েছিলেন তা সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট পরভেজ মুশারফের আত্মীয়র বিয়ে ছিল বলে খবর। সেই অনুষ্ঠানে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ঘনিষ্ঠ একাধিক ব্য়ক্তি উপস্থিত ছিল বলেও জানা যায়। এরপরই মিকা গোটা দেশের ক্ষোভের মুখে পড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+