(ছবি) বিদ্যা বালনের বেগম জান-এর ১১ কন্যাকে দেখে নিন!
রাজকাহিনী ছবির জন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ দিলেন বিদ্যা বালন। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন।
রাজকাহিনীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার সেই ছবিরই হিন্দি সংস্করণ বানাচ্ছেন সৃজিত। নাম 'বেগম জান'। এই ছবিতে দেখা যাবে বিদ্যা বালনকে। তাহলে, রাজকাহিনীর জন্য ঋতুপর্ণা প্রথম পছন্দ ছিলেন না শ্রীজিতের?

সৃজিতের কথায়, "রাজকাহিনীর গল্পটা লেখা হয়েছিল হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই ছবি তৈরির জন্য। আমি প্রথমে দুটি ছবির জন্যই বিদ্যা বালনকে নিতে চেয়েছিলাম। তিনি সময় দিতে পারেননি। সেই কারণেই আমি প্রথমে শুধু বাংলা ছবিটা করার কথা ভেবেছিলাম। তখনই ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে অভিনয়ের প্রস্তাব রাখি।"
বেগম জান চরিত্রটি ব্যাখ্যা করতে গিয়ে সৃজিত বলেন, "রাজকাহিনীতে যদি বেগম জানের চরিত্র ভাল করে লক্ষ্য করা যায়, তাহলে বুঝবেন চরিত্রটিতে একটা উত্তর ভারতের ছোঁয়া আছে।"
বেগম জান ছবির নাম ভূমিকায় যে বিদ্যা বালন অভিনয় করছেন তা এখন প্রায় সবাই জেনে গিয়েছেন। কিন্তু পতিতা পল্লির অন্য মহিলাদের ভূমিকায় কারা কারা অভিনয় করছেন তা হয়তো অনেকেরই জানা নেই। অন্যান্য চরিত্রগুলিতে অভিনয় করছেন গহর খান, পল্লবী সারদা, ফ্লোরা সাইনি, ইলা অরুণ, মিষ্টি, রিধিমা তিওয়াড়ি।
'রাজকাহিনী'পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি পতিতালয়ের গল্প। বঙ্গভঙ্গের সময় এই পতিতাদের জীবনের কি ধরণের পরিবর্তন হয়, তুলে ধরা হয়েছিল এই সিনেমায়। তবে রাজকাহিনীর মতো এই ছবির পটভূমি বাংলাদেশ-ভারত সীমান্ত নয়, বরং পাঞ্জাবের কোলঘেষে ভারত-পাকিস্তানের সীমান্ত।
ইতিমধ্যেই ঝাড়খণ্ডে বেগম জান ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবির প্রযোজনায় রয়েছেন মহেশ ভট ও মুকেশ ভট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications