ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা
ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বলিউডের অনেক জনপ্রিয় তারকা
বলিউডের অনেক তারকাই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এই ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া’র মতো বহু অভিনেতা অভিনেত্রী। ঠিক কী কারণে এই বলিউড তারকারা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, এবার তা জেনে নেওয়া যাক।

শাহরুখ খান
শাহরুখ খানের একাধিক ডক্টরেট সার্টিফিকেট রয়েছে। অভিনেতা বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে আর্টস অ্যান্ড কালচারে ডক্টরেট এবং লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। এর আগে কিং খান ৫ এপ্রিল, ২০১৯ সালে লন্ডনের আইন বিশ্ববিদ্যালয় থেকে ফিলানথ্রপিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন।

অক্ষয় কুমার
চলচ্চিত্র জগতে অসামান্য কাজ এবং সামাজিক কাজে অবদানের জন্য কানাডার অন্টারিওর উইন্ডসোর বিশ্ববিদ্যালয় থেকে অক্ষয় কুমার আইনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

শাবানা আজমি
শাবানা আজমির প্রতিভার কোন সীমা নেই। এই মুহূর্তে অভিনেত্রীর পাঁচটি ডক্টরেট সার্টিফিকেট রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি, লিডস মেট্রোপলিটান ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি এবং সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলি তাঁকে ডক্টরেটে ভূষিত করেছে। পাশাপাশি বিনোদন জগতে তাঁর অবদানের জন্য তাঁর সাম্প্রতিকতম ডক্টরেট সার্টিফিকোটটি টেরি বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়েছে।

শর্মিলা ঠাকুর
প্রবীণ অভিনেতা এবং বং বিউটি শর্মিলা ঠাকুর ২০১২ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট অফ আর্টস পেয়েছিলেন।

বিদ্যা বালান
অভিনেত্রী বিদ্যা বালানও ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ডক্টরেট সার্টিফিকেট পেয়েছেন এবং পর্দায় নারী শক্তিকে চমৎকারভাবে তুলে ধরেছেন। ২০১৫ সালে রাই ইউনিভার্সিটি তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

এ.আর. রহমান
কিংবদন্তী গায়ক ও সুরকার এ.আর. রহমান মিয়ামি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বার্কলি কলেজ অফ মিউজিক থেকে একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন।

অমিতাভ বচ্চন
সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অমিতাভ বচ্চনের মোট আটটি সম্মানসূচক ডিগ্রি রয়েছে। তাঁর সাম্প্রতিকতম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটি ২০১৮ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন

শিল্পা শেট্টি
২০০৭ সালে, অভিনেত্রী শিল্পা শেট্টি সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যুক্তরাজ্যের 'দ্য লিডস মেট্রোপলিটান' বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছিলেন

বীর দাস
বীর দাস হলেন প্রথম ভারতীয় কৌতুক অভিনেতা যিনি সম্মানসূচক শংসাপত্র পেয়েছেন। ২০১৮ সালে ইলিনয়ের গ্যালসবার্গের নক্স কলেজ থেকে পারফর্মিং আর্টের জগতে তাঁর কৃতিত্বের জন্য তাঁকে ডক্টরেট সম্মানে ভূষিত করা হয়।

প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ২০১৭ সালে বেরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications