Manoj Kumar Death: বলিউডে নক্ষত্র পতন! আর নেই 'ভারত কুমার', প্রয়াত অভিনেতা মনোজ কুমার
Manoj Kumar Death: বলিউডে নক্ষত্র পতন! প্রয়াত অভিনেতা এবং সিনে পরিচালক মনোজ কুমার। ৮৭ বছর বয়সে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে আজ শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। মনোজ কুমারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা থেকে শুরু করে অসংখ্য অনুরাগী এই ঘটনায় শোকস্তব্ধ। অনেকেই শোকজ্ঞাপন জানিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।
জানা যাচ্ছে ব এশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। বয়সজনিত একাধিক সমস্যা তো ছিল, সঙ্গে বেশ কিছু বুকে জটিল সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শারীরিক অবস্থা জটিল হতে শুরু করে। একাধিক হার্ট অ্যাটার্ক হয়। যদিও চিকিৎসকরা সবরকম ভাবে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়। আজ শুক্রবার সকালে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে মৃত্যু হয় মনোজ কুমারের (Manoj Kumar Death) ।

Manoj Kumar Death: 'ভারত কুমার' নামে খ্যাত ছিলেন
দীর্ঘ সিনে জগতে থাকাকালীন একাধিক জাতিয়তাবাদ, দেশভক্তির উপর ছবিতে অভিনয় করেছেন মনোজ কুমার। বলিউডে 'ভারত কুমার' নামেও খ্যাত ছিলেন তিনি। শুধু অভিনয় করাই নয়, দেশভক্তির উপর তৈরি একাধিক সিনেমায় নির্দেশনা দেওয়ারও কাজ করেছেন। যার মধ্যে রয়েছে 'শহিদ' (1965), 'উপকার' (1967), 'পূর্ব ও পশ্চিম' (1970), এবং 'রোটি কাপডা অর মাকান' (1974)। আর এই সমস্ত ছবি একটা সুপার সুপার হিট হয়। আর সেই কারনেই বলিউডে 'ভারত কুমার' নামেও ডাকা হত মনোজ কুমারকে।
শুধুই দেশভক্তি, দীর্ঘ জীবনে দর্শকদের বিভিন্ন ধারার সিনেমা উপহার দেন। যার মধ্যে ছিল 'হরিয়ালি অর রাস্তা', 'ওহ কৌন থি', 'হিমালয় কি গড মে', 'দো বদন', 'পাথর কে সনম', 'নীল কমল' এবং 'ক্রান্তি' এর মতো একের পর এক উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনা করেছেন। তবে শেষবার ১৯৯৫ সালে বড় পর্দায় দেখা যায় মনোজ কুমারকে। 'ময়দান-ই-জং' বলে একটি সিনেমায় দেখা যায় তাঁকে।
Indian actor and film director Manoj Kumar, particularly known for his patriotic films and the nickname 'Bharat Kumar', passes away at the age of 87 at Kokilaben Dhirubhai Ambani Hospital. pic.twitter.com/nHvvVDT2CY
— ANI (@ANI) April 4, 2025
Manoj Kumar Deathঃ একাধিক পুরষ্কার এবং সম্মান
মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ১৯৩৭ সালের ২৪ জুলাই জন্ম নেন তিনি। দীর্ঘ অভিনয়ের জীবনে একাধিক সম্মান, পুরষ্কার পান মনোজ কুমার। ১৯৯২ সালে পদ্মশ্রী দেওয়া হয় তাঁকে। ২০১৫ সালে দেওয়া সাসা সাহেব ফালকে পুরষ্কারও। এছাড়াও একাধিক পুরষ্কারে সম্মানিত করা হয় তাঁকে।












Click it and Unblock the Notifications