Main ATAL Hoon: বাজপেয়ীর বায়োপিক 'ম্যায় অটল হুঁ' মুক্তি পাচ্ছে জানুয়ারিতে, পঙ্কজের লুক চমকপ্রদ
Main ATAL Hoon: আইনি বাধা সামলে নিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ম্যায় অটল হুঁ। ২০২২ সালের ২৫ ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনেই ছবির পোস্টার প্রকাশিত হয়েছিল।
তবে তারপর বম্বে হাইকোর্টে মামলা দায়ের হওয়ার ফলে পিছিয়ে যাচ্ছিল ছবি মুক্তির দিন। অবশেষে সব বাধা কেটেছে। ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই জানুয়ারিতে বড় পর্দায় আসছে বাজপেয়ীর বায়োপিক।

ছবিটির পরিচালক রবি যাদব। চিত্রনাট্য লিখেছেন ঋষি ভিরমানি ও রবি যাদব। বিনোদ ভানুশালী, সন্দীপ সিং ও কমলেশ ভানুশালীর ভানুশালী স্টুডিওজ লিমিটেড ও লেজেন্ড স্টুডিওজ ছবিটির প্রযোজক। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। তাঁর বাজপেয়ী-লুক দেখে অবাক হয়ে গিয়েছেন ভক্তরা।
ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এমন একজন নেতা ছিলেন যিনি সমগ্র জাতিকে পছন্দ করতে। তাঁর জীবনযাত্রার মান ছিল একেবারেই স্বতন্ত্র। তাঁর জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবি ম্যায় অটল হুঁ। জানা গিয়েছে, ছবির শ্যুটিং শুরু হয়েছিল চলতি বছরের ৭ মে। শ্যুটিং শেষ হয়েছে ১৫ জুলাই।
১৯ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা হতেই উচ্ছ্বসিত পঙ্কজ। বাজপেয়ী যে শুধু যে একজন রাজনীতিবিদ ছিলেন তা-ই নয়, তিনি ছিলেন প্রসিদ্ধ কবিও। পঙ্কজ ত্রিপাঠী ইনস্টাগ্রামে ছবি মুক্তির কথা জানাতে গিয়ে বাজপেয়ী সম্পর্কে লিখেছেন, "Heart of Gold... Man of Steel... A versatile Poet... The visionary behind the New India."












Click it and Unblock the Notifications