যুজবেন্দ্র চাহালকে নিয়েই কি ভিডিও পোস্ট মাহভাশের? কী প্রতিক্রিয়া নেটিজেনদের

বর্তমানে মাহভাশকে চেনেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী আছেন বলে মনে হয় না। পেশায় রেডিও জকি তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়েই সক্রিয় থাকেন তিনি। অনুগামীরা কিন্তু তাঁর ভিডিও থেকে ছবি যথেষ্ট পছন্দ করে থাকেন। তবে বর্তমানে তিনি কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চাতেই রয়েছেন।

কারণ ভারতীয় ক্রিকেট দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে মাহভাশ! তাঁরা নাকি ডেটিংও করেছেন বলে শোনা যাচ্ছে! যদিও এই বিষয়ে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে আগে কিন্তু এই ধরনের গুজবকে একেবারেই পাত্তা দেননি মাহভাশ।

Yuzvendra Chahal

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারত নিউজিল্যান্ডের ম্যাচে গ্যালারিতে চাহাল ও মাহভাশের একসঙ্গের ছবি ভাইরাল হয়। এবার সোশ্যাল মিডিয়ায় মাহভাশের একটি ভিডিও পোস্ট ঘিরে অনুগামীদের কাছ থেকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। যদি আমার জীবনে কোন ছেলে আসে, তাহলে সে কেবল একজনই হবে।'

মাহভাশ জানিয়েছে, 'আমার জীবনে যে পুরুষই আসুক না কেন, সেই আমার জীবনে একমাত্র পুরুষ হবে। সেই হবে আমার একমাত্র বন্ধু। সেই আমার প্রেমিক হবে, আমার সেই পুরুষই আমার জীবনসঙ্গী। যে থাকবে আমার জীবনজুড়ে। আমি কোনও অকর্মণ্য, অযোগ্য পুরুষ চাই না। আমি এখন আর অন্য পুরুষের সঙ্গে কথা বলতে পারি না’। তিনি আরও বলেন, আমার অনেক পুরুষ বন্ধু রয়েছে, তবে এখন আমি আর তাঁদের সঙ্গে কথা বলতে পারি না। আমার জীবনে একজনই পুরুষ হবে, একজনই থাকবেন।

মাহভাশের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটিতে চাহাল লাইক দিয়েছেন। আর যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ধরে নিয়েছেন মাহভাশ স্পিনার যুজবেন্দ্র চাহালের কথাই বলছেন। এই ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন অনুগামীরা। আবার অনেক অনুগামীরাই লাভ রিয়েক্ট করেছেন।

মাহভাশ পেশায় একজন রেডিও জকি। তবে এখানেই শেষ নয়, তিনি একজন ইউটিউবারও। তিনি প্রাঙ্ক ভিডিওর জন্য যথেষ্ট নাম করেছেন। তাছাড়াও তাঁর এই ভিডিও খুবই পছন্দ করেন ভক্তরা। তিনি উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি নিয়ে পড়াশুনা করেছেন। তারপরে তিনি দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ব বিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেছেন। তিনি রেডিও মির্চি ৯৮.৩ এফএম দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি যে ভিডিওগুলি করেন, তাতে কিন্তু নারীদের ক্ষমতায়নের জন্যও বেশ কাজে লাগে।

মাহভাশ সোশ্যাল মিডিয়ায় কটেন্ট নিয়ে বেশ মনোযোগী। তাই তিনি বিখ্যাত রিয়েলিটি টিভি শো বিগ বস ১৪ ও বলিউডের একটি প্রস্তাবকেও ফিরিয়ে দেন। কারণ তিনি কটেন্ট তৈরি করতে খুব পছন্দ করেন।

Take a Poll

গত বছর ডিসেম্বরে মাহভাশ ও চাহালের ডেটিং নিয়ে যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা কিন্তু পাত্তা দেননি। এবং এগুলিকে তিনি ভিত্তিহীন বলেও জানিয়েছেন। তিনি অনুগামীদের অনুরোধ করেছিলেন, যেন তাঁরা কোনোরকম ভুয়ো খবর না ছড়ান। এমনকি চাহালও অনুগামীদের কাছে একই কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন তাঁরা যেন ভুয়ো খবর না ছড়ায় এতে তাঁর পরিবারের খুব খারাপ লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+