হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার নিরাপত্তা বাড়াল সলমন খানের
হুমকি চিঠি পাওয়ার পর বলিউড অভিনেতা সলমন খানের নিরাপত্তা বাড়ালো মহারাষ্ট্র সরকার
বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর বাবা সলীম খানকে রবিবার প্রাণে মারার হুমকি চিঠি পাঠানোর পর মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ সলমন খান ও তাঁর পরিবারের জন্য নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি দেওয়ার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রতিদিন প্রাতঃভ্রমণে বের হন সলমন খানের বাবা সলীম খান।

রবিবারও তার অন্যথা হয়নি। নিরাপত্তা কর্মীদের নিয়ে সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নেন তিনি। ওই জায়গা থেকেই হুমকি চিঠিটি প্রথম পান সেলিম খানের নিরাপত্তা রক্ষী। চিঠিতে কারও নাম নেই। ওই চিঠিতে সলমন খান এবং তাঁর বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, 'সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে।' বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই হুমকি চিঠির পেছনে কে রয়েছে তা জানতে স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ।
সম্প্রতি পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘদিনই পাঞ্জাবি গায়কের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সলমন। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়। সিধুর খুনের পর পরই মুম্বই পুলিশ জানিয়েছিল যে সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাঁর অ্যাপার্টমেন্টের চারদিকে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে। যাতে রাজস্থানের এই বিষ্ণোই গ্যাং কিছু করতে না পারে।
এখন প্রশ্ন হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং কেন সলমন খানকে মারতে চায়? ১৯৯৮ সালে সলমন খানের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরে শুটিংয়ে গিয়ে দু'টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের শত্রু সলমন খান। ২০১৮ সালে তারা প্রকাশ্যে জানিয়েছিল, 'যোধপুরে সলমন খানকে আমরা হত্যা করব।'
এই সবের মাঝেই সলমন আবু ধাবিতে পাড়ি দেন আইফা অনুষ্ঠানে যোগ দিতে। যেখানে সলমন খানের সঙ্গে সব সময় দেখা গিয়েছে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে। সিধু মুসেওয়ালা খুনের পর সলমন খানের পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের নিরাপত্তাও বাড়ানো হয়। এর আগেও বহুবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। সবেমাত্র শেষ হয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রীএর শুটিং। এ বছরই এই ছবি মুক্তির কথা রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications