Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশপ্রেমকে আরও জাগাতে স্বাধীনতা দিবসে শুনুন এই দেশাত্মবোধক গানগুলি

ব্রিটিশদের চোখ রাঙানিকে ভয় না পেয়ে, অত্যাচারকে সহ্য না করে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে, রক্ত ঝরিয়ে, নিজেদের জীবন বলিদান দিয়ে ভারতকে স্বাধীন করেছিলেন দেশের বীর সন্তানরা। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট পরাধীনতা কাটিয়ে স্বাধীনতার জন্ম দিয়েছিলেন শহীদরা।

মাঝে কেটে গেছে ৭৭ টা বছর। চলতি বছর ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। এই বিশেষ দিনে জাতীয় পতাকা তুলে অবশ্যই শুনুন বলিউডের বিখ্যাত দেশাত্মবোধক গানগুলি। যা আপনার দেশপ্রেমকে আরও বাড়িয়ে দেবে।

National flag

  • মা তুঝে সালাম

'মা তুঝে সালাম’ এই গানটি বিখ্যাত গায়ক এ আর রহমানের গাওয়া গান। এই গানটি শুনলে আমরা মনে আরও দেশপ্রেম আরও বাড়বে। এই গানটি ১৯৯৭ সালে ৫০ তম স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল।

  • দেশ রঙ্গিলা

দেশাত্মবোধক এই গানটি শুনলে আপনি মুগ্ধ হবেন। ২০০৬ সালে আমির খান ও কাজল অভিনীত 'ফানা’ সিনেমার গান এটি। গানটি লিখেছিলেন প্রসূণ যোশী।

  • অ্যায়সা দেশ হ্যায় মেরা

'অ্যায়সা দেশ হ্যায় মেরা’ গানটি লিখেছিলেন জাভেদ আখতার। ২০০৪ সালে যশ চোপড়া বীর জারা সিনেমাটির পরিচালনা করেছিলেন। যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা। এই গানটি গেয়েছেন, লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, গুরুদাস মান ও পৃথা মজুমদার।

  • চক দে ইন্ডিয়া

চক দে ইন্ডিয়া সিনেমার টাইটেল ট্র্যাকটি কোনোভাবে ভোলার নয়। দেশে যে কোনও ম্যাচের সময় সব থেকে বেশি বার বাজানো একটি গান। সিনেমা ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। অভিনয়ে ছিলেন শাহরুখ খান।

  • মেরে দেশ কি ধরতি

সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে। মনোজ কুমারের উপকার সিনেমার গান এই বিখ্যাত গানটি। এই দেশাত্মবোধক গানটি শুনলে আজও দেশপ্রেম জেগে ওঠে সকলের মনে।

  • তেরি মিট্টি

২০১৯ সালে কেশরী সিনেমাটি মুক্তি পেয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। আর সেখানেই এই গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এই বিশেষদিনে আপনিও শুনুন এই গানটি।

  • সন্দেসে আতে হ্যায়

বর্ডার সিনেমার জনপ্রিয় গান এই সন্দেসে আতে হ্যায়। এই গানটি লিখেছিলেন জাভেদ আখতার। ১৫ অগাস্ট আপনিও শুনন এই বিখ্যাত দেশাত্মবোধক গানগুলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+