(ছবি) বিয়ে করছেন অভিনেত্রী লিসা হেডেন !
লিসা হেডেনের ফ্যানেদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি ইনস্টাগ্রামে লিসা তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "একেই বিয়ে করছি।" তাই লিসা যে তার পছন্দের মানুষকেই বিয়ে করছেন সে কথা নিজেই ভক্তদের আগাম জানিয়ে দিলেন।
লিসার এই বয়ফ্রেন্ডের নাম দিনো লালবানি। সম্প্রতি এই হট জুটি গ্রিস থেকে ছুটি কাটিয়ে ফিরেছে। প্রায় এক বছর ধরে এই মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন লিসা। নিজের সম্পর্কের কথা গত বছর সাংবাদিকদের জানিয়েছিলেন লিসা ।
তবে কবে, কোথায়, বিয়ে করছেন সেসব গোপন রেখেছেন এই মডেল অভিনেত্রী। এদিকে ইনস্টাগ্রামে তার বিয়ের খরব জানাজানি হতেই বহু ফ্যান শুভেচ্ছা জানিয়েছে লিসাকে।

লিজা ও দিনো
সত্যি বলেত কি ২০১৬ সাল টা অনেক বলি তারকা যারা সম্পর্কের মধ্যে ছিলেন তাদের জন্য খুব একটা সুখের ছিল না। অনেক সুখী তারকা দম্পতি ব্রেকআপ, বিচ্ছেদের সাক্ষী হয়েছেন। কিন্তু লিসার জন্য এবছরটাই সেরা হতে চলেছে। কোননা পছন্দের মানুষকে বিয়ে করতে চলেছেন লিসা।

হট জুটি
এই ছবিটি সম্প্রতি যখন গ্রিস ভ্রমনে গিয়েছিলেন লিসা সেই সময়ের ছবি। লিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গ্রিসে ছুটি কাটানোর সময় বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো মূহুর্তগুলি ভক্তদের সাথে শেয়ার করেছেন। ছবিতে দেখাই যাচ্ছে গ্রিসের মনোরম পরিবেশে স্যুইমিং পুলে বেশ আনন্দে মেতেছে এই জুটি।

ছুটির মেজাজে
এমনিতে লিসা নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন। তাই গত মাসে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে গ্রিস চলে যান। সেখানে গিয়েও নিজের ভক্তদের ভুলে যাননি লিসা। ফ্যানেদের উদ্দেশ্যে বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো অনেক মূহুর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন লিসা।

হট বেব লিসা
প্রথমে মডেল হিসাবে কেরিয়ার শুরু করলেও এখন অনেকেই তাকে অভিনেত্রী হিসাবেও চেনেন। এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি দিনো কে বিয়ে করতে চলেছেন।

ফিল্মি লিসা
কঙ্গনা রানাউতের সঙ্গে ক্যুইন সিনেমায় অভিনয় করে করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী। এবছর তার অভিনীত শেষ বলিউড ছবি ছিল হাউসফুল ৩। মডেলিং এর সঙ্গেই নিজের বলিউড কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর লিসা।

কনফিডেন্ট লিসা
ব্যক্তিগত জীবনে লিসা একজন খোলা মনের মানুষ। নিজের ইচ্ছা ও খুশি মতোই সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। বলিউডের সঙ্গে কোন যোগসূত্র না থাকলেও গ্ল্যামার আর মডেলিংয়ের উপর ভিত্তি করে পথ চলতে শুরু করেন। এখন তিনি বলিউডের পরিচিত মুখ গুলির মধ্যে একজন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications