Baba Siddique Salman Khan: বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের, পোস্টে সলমান খানকেও হুমকি!

Baba Siddique-Salman Khan: পুলিশের অনুমানই সত্যি হল। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং (Bishnoi Gang)। মুম্বইয়ের বান্দ্রায় শনিবার রাতে গুলি করে খুন (Shot Dead) করা হয় বাবা সিদ্দিকিকে।

সলমন খান (Salman Khan) ঘনিষ্ঠ হওয়াতেই তাকে বিষ্ণোই গ্যাংয়ের কাছে খেসারত দিতে হয়েছে জল্পনা ছিলই। আর এবার সেই জল্পনাও সত্য়ি হল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের পোস্টে।মুহূর্তে ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে (Facebook Post Bishnoi Member) দাবি, সলমান খান ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সঙ্গে যোগাযোগ ছিল সিদ্দিকির।

salmman khan

এমনকি সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালনার ঘটনায় ধৃত অনুজ থাপানের সঙ্গেও যোগাযোগ ছিল বলে দাবি। যার জেরেই বাবা সিদ্দিকিকে টার্গেট করা হয় বলে পোস্টে স্বীকার করে বিষ্ণোই গ্যাং।

গ্যাংয়ের সদস্যের ওই পোস্টে আরও চাঞ্চল্যকর বিবৃতি দেওয়া হয়েছে বলে দাবি। তাতে সলমন খানকে উদ্দেশ্য করে লেখা, "আমরা এই প্রতিশোধ চাইনি। কিন্তু আমাদের ভাইকে তোমার জন্য প্রাণ খোয়াতে হল। দাউদ, অনুজ থাপান, বলিউড, রাজনীতি ও সম্পত্তি কেনাবেচায় লিঙ্ক থাকার কারণেই সিদ্দিকিকে টার্গেট করা হয়েছে।"

পোস্টে আরও দাবি, "আমাদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু সলমান খান বা দাউদ গ্যাংকে যেই সাহায্য় করবে তাকে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রতিশোধ নেব। তবে প্রথমে হামলা আমরা চালাই না।"

পোস্ট ভাইরাল হতেই তার সত্যতা যাচাইয়ে নেমে পড়েছে মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত বাবা সিদ্দিকি খুনে যে তথ্য উঠে এসেছে, তাতে জানা গিয়েছে সুপারি কিলার নিয়োগ করেছিল বিষ্ণোই গ্যাং। ৫০ হাজার টাকা অগ্রিমও দিয়ে রাখা হয় তাদের। ঘর ভড়া নিয়ে ঘটনাস্থলে একমাস যাবৎ রেইকি করে আততায়ীরা।

বলিউড তারকা সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ। এরপর সলমানের যেকোনও ঘনিষ্ঠকে নিজেদের শত্রু হিসেবে দেখে বিষ্ণোই গ্যাং। জেলে থেকেও শাগরেদদের মাধ্যমে সেই কলকাঠি নাড়ছেন লরেন্স বিষ্ণোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+