শ্রাবন্তীর নতুন সম্পর্ক থেকে শুভশ্রীর পরিবারে নয়া ঝড়, টলিউডের কিছু গুঞ্জন একনজরে
শ্রাবন্তীর নতুন সম্পর্ক থেকে শুভশ্রীর পরিবারে নয়া ঝড়, টলিউডের কিছু গুঞ্জন একনজরে
গত কয়েকদিনে টলিউডে একের পর এক ঝড় বয়ে গিয়েছে। কখনও খবরে থেকেছেন নুসরত জাহান, কখনওবা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আবার কখনও উঠে এসেছে ইন্দ্রনীলের দাম্পত্যজীবন ঘিরে খবর। একনজরে দেখা যাক, এই সপ্তাহে গত কয়েকদিনে কোন কোন কোন গসিপ খবরের শিরোনাম কেড়েছে।

শ্রাবন্তীর নয়া সম্পর্ক ঘিরে গুঞ্জন
এক সূত্রের দাবি কলকাতার এক নামী ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কয়েকদিন আগে সেই ব্যবসায়ীকে শ্রাবন্তী হির বসানো প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন বলে খবর। এরপর শ্রাবন্তীর বাড়িতে সেই ব্যবসায়ীর জন্মদিন পালিত হয় বলেও শোনা গিয়েছে। এদিকে, এই সবের মাঝেই শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিচ্ছেদের পর্বও চলছে বলে খবর। সব মিলিয়ে শ্রাবন্তীকে ঘিরে একাধিক গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ায় ।

শুভশ্রীর পরিবারে ঝড়
এদিকে, শুভশ্রী পরিবারে দেখা দিয়েছে নয়া ঝড়। শুভশ্রীর দিদি দেবশ্রীর সঙ্গে সদ্য বিয়ে হয় অমিত ভাটিয়া নামের এক ব্যবসায়ীর। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বধু নির্যাতনের অভিযোগ রয়েছে। আর সেই সূত্র ধরেই অমিতকে গ্রেফতার করে পুলিশ। দেবশ্রীর অভিযোগ তাঁর স্বামী ও তাঁর শ্বাশুড়ি তাঁকে বহুবার তাঁকে আঘাত করেছেন।

ইন্দ্রনীল সেনগুপ্তকে ঘিরে ঝড়
এদিকে ইন্দ্রনীল সেনগুপ্তকে ঘিরেও গত কয়েকদিনে টলিউডে একাধিক গুঞ্জন শোনা গিয়েছে। শোনা গিয়েছিল, ইন্দ্রনীলের সঙ্গে টলিউড তারকা ইশা সাহার সম্পর্ক ঘিরে গুঞ্জন ওঠে। যদিও দুই তারকাই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এই ঘটনাকে।

নুসরতের খবর
এদিকে সপ্তাহ শেষে এদিন নুসরত জাহান তাঁর বেবি বাম্প ফ্লন্ট করেছেন বলে দাবি নেটিজনদের। নুসরতের সদ্য প্রকাশিত এক ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications