ঋষি কাপুরের শেষ স্মৃতি নিয়ে আসছে 'শর্মাজি নমকিন', ট্রেলার দেখে চোখ ভিজল দর্শকদের

দেখতে দেখতে দু'বছর হতে চলল। আপামর ভারতীয় সিনেপ্রেমীদের কাঁদিয়ে চলে গিয়েছেন ঋষি কাপুর। ৭০-এর দশক থেকে মৃত্যুর আগে পর্যন্ত সেলুলয়েডজুড়ে থেকেছে তাঁর কাজ। প্রায় প্রতি বছরেই একের পর এক সিনেমা উপহার দিয়েছেন ঋষি, যেগুলির মধ্যে বহু সিনেমা তো কাল্ট ফিল্মের তকমা পেয়েছে। কিন্তু সব 'চাঁদনি' ম্লান করে বলিউডের সঙ্গে এই পৃথিবীর 'কর্জ' চুকিয়ে বিদায় নিয়েছেন সকলের প্রিয় 'দিওয়ানা' ঋষি কাপুর। আর এবার তাঁর অসমাপ্ত সিনেমা আসতে চলেছে বড় পর্দায়। বৃহস্পতিবার সিনেমার ট্রেলার প্রকাশিত হতেই আরও একবার চোখে জল এল আপামর দর্শককুলের।

'তুঝমে ক্যয়া হ্যায় দিওয়ানে'

'তুঝমে ক্যয়া হ্যায় দিওয়ানে'

সত্যিই এক যাদু ছিল ঋষি কাপুরের মধ্যে। যখন যেভাবেই তিনি ক্যামেরার সামনে এসেছেন তাঁর অভিনয়ের যাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁকে দেখার জন্য একসময় হাজার বিনিদ্র রজনী কাটিয়েছেন মহিলা ভক্তরা। তাঁকে ঘিরে কত স্বপ্ন সাজিয়েছেন তাঁরা। তার অন্যতম কারণ অবশ্যই ঋষির কখনও ম্লান হওয়া হাসি। কিন্তু সেই হাসি চিরকালের মত মুছে গিয়েছে ২০২০ সালের ৩০ এপ্রিল। কিন্তু শেষ বারের মত তাঁর সেই অনবদ্য সাবলীল 'ওয়ান টেক ওকে' অভিনয় আর হাসি দেখার জন্য আসছে তাঁর অসমাপ্ত শেষ ছবি 'শর্মাজি নমকিন'।

 শর্মাজি নমকিনের প্রথম ঝলক

শর্মাজি নমকিনের প্রথম ঝলক

১৭ মার্চ সামনে এল 'শর্মাজি নমকিনের প্রথম ঝলক, অর্থাৎ ট্রেলার। আর সেখানেই আবার ফিরে দেখা ঋষি কাপুরকে। তিনি যে আর নেই সেই কথা কিছুক্ষণের জন্য ভুলে যাওয়ার উপক্রম হবে ট্রেলারটি দেখলে, এমনটাই মত নেটিজেনদের। এই সিনেমায় ঋষি কাপুরকে স্ত্রী হারা এক অবসর প্রাপ্ত ব্যক্তির ভূমিকায় দেখা যাবে। যিনি রিটায়ারের পর নিজের একঘেয়েমি কাটানোর জন্য রান্নাকে নেশা বানিয়ে নেবেন। কিন্তু এই সমাজে ছক ভাঙ্গা কাজ অনেকেরই পছন্দ হয় না। সেক্ষেত্রে নিজের সন্তানদের কাছ থেকে এই নেশার জন্য কী প্রতিদান পাবেন শর্মাজি? সেটাই হল সিনেমার কাহিনী।

 রণবীরের শ্রদ্ধা

রণবীরের শ্রদ্ধা

ঋষিপুত্র রণবীর এই ছবির ট্রেলার পরিচিতি করালেন সাদা বস্ত্র পরে। আর সেখানে স্বভাবতই কিছুটা আবেগপ্রবণ হতে দেখাগেল তাঁকে। সেখানে তিনি জানিয়েছেন, কাজের প্রতি কী প্রচণ্ড নিষ্ঠা ছিল ঋষি কাপুরের। এমনকি এই সিনেমার সময় তিনি জানতে পারেন ক্যানসারের কথা। কিন্তু সবকিছুর পরেও তিনি খুব চেয়েছিলেন যাতে এই সিনেমার কাজ কোনও রকম ভাবে শেষ করা যায়। কিন্তু তা আর করে উঠতে পারেননি ঋষি। আর সেই অসমাপ্ত কাজ শেষ করেছেন অপর বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। আর তার জন্য পরেশকে ধন্যবাদ জানিয়েছেন রণবীর।

'এক ম্যায় অউর এক তু'

ঋষির এক বিখ্যাত গান 'এক ম্যায় অউর এক তু'-এর কথা ফের মনে করিয়ে দিচ্ছে তাঁর শেষ ছবি শর্মাজি নমকিন। কারণ এখানে শর্মাজির চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর আর পরেশ রাওয়াল দুজনেই। এই ছবির কাজ বেশ কিছুটা অপূর্ণ রেখেই চলে গিয়েছেন ঋষি। কিন্তু প্রযোজক ফারহান আখতার সহ প্রত্যেকে চেয়েছিলেন সিনেমাটি রিলিজ হোক। প্রথমে স্পেশাল এফেক্ট, এমনকি রণবীরকে প্রস্থেটিক মেকআপ করেও কাজের কথা ভাবা হয়। কিন্তু সেসব কিছু খুব একটা লাভজনক হয়নি। তাই এই কাজ শেষ করতে সাহস করে এগিয়ে আসেন পরেশ রাওয়াল। এই ছবিতে দির্ঘদিন পর জুটি হিসেবে ঋষি কাপুরের সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে। আগামী ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+