ভাগাড়কাণ্ডের পর তাঁর বিরিয়ানি-প্রেম নিয়ে কী বললেন কনীনিকা! জানুন
ভাগাড়কাণ্ডের পর শহর থেকে শহরতলী এ রাজ্যের প্রায় প্রত্যেকের কপালেই ভাঁজ পড়েছে চিন্তার। রেস্তোরাঁর খাবারের ওপর থেকে অনেকেরই নির্ভরতা আস্তে আস্তে উঠে যাচ্ছে।
ভাগাড়কাণ্ডের পর শহর থেকে শহরতলী এ রাজ্যের প্রায় প্রত্যেকের কপালেই ভাঁজ পড়েছে চিন্তার। রেস্তোরাঁর খাবারের ওপর থেকে অনেকেরই নির্ভরতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এরই মধ্যে গতকালই খবরে প্রকাশিত হয়েছে চন্দননগরে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৪১ জন। এরকম পরিস্থিতিতে মাংস খাওয়া আর মাংসের পদের প্রতি প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভাগাড়কাণ্ডের পরও কনীনিকা রেস্তোরাঁর বিরিয়ানি প্রেমে মজে রয়েছেন। এটি স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে 'অন্দরমহল' সিরিয়ালের সেট-এ প্রোডাকশন টিম একটি লাঞ্চের আয়োজন করেন। আর লাঞ্চের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানির প্রতি বাঙালির প্রেম যে কতটা গভীর তা নতুন করে বলার কিছু নেই। আর তবে সেদিনের লাঞ্চে অনেকেই ভাগাড়কাণ্ডের কথা ভেবে খেতে চাননি ওই বিরিয়ানি। তবে সাপ্টে পুপ্টে তা খেয়ে ফেলেছিলেন অভিনেত্রী কনীনিকা।
অনেকেই সেই সময়ে কনীনিকাকে ভাগাড়কাণ্ডের কথআ মনে করিয়ে দিয়ে মজা করেন। কিন্তু কেউ তাতেো টলাতে পারেননি এই অভিনেত্রীকে। তবে কনীনিকা জানাচ্ছেন , এই সময়টিই সেরা সময় মুরগির মাংস ছেড়ে পাঁঠার মাংস খাওয়ার। তাঁর মনে হয়েছে, যে সমস্ত রেস্তোরাঁই এখন খাবারের মান নিয়ে আরও বেশি সচেতন হয়ে পড়েছে। কারণ ভাগাড় কাণ্ডের পর এখন বেশি সচেতন সমস্ত রেস্তারাঁই। তাই এখন রেস্তোরাঁতে গিয়ে আরামে বিরিয়ানি খাওয়া যেতেই পারে! এমনই ভাবছেন কনীনিকা।












Click it and Unblock the Notifications