Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তি উদযাপন!কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে বিশেষ চমক

আগামী ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল। কলকাতায় উৎসবের মেজাজ আগামী কয়েকদিন এই ফেস্ট ঘিরে আরও খানিকটা উস্কে যাবে বলে মনে করা হচ্ছে।

আগামী ১০ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভাল। কলকাতায় উৎসবের মেজাজ আগামী কয়েকদিন এই ফেস্ট ঘিরে আরও খানিকটা উস্কে যাবে বলে মনে করা হচ্ছে। আর ২০১৮ সালের কলকাতা ফিল্ম ফেস্টিভাল সম্মান জানাতে চলেছে বাংলা চলচ্চিত্রকে। এবছর এই ফেস্টিভাল পালন করছে বাংলা চলচ্চিত্র উৎসবের ১০০ বছর।

বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তি উদযাপন!কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছে বিশেষ চমক

প্রতি বছরের মতো এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণে কলকাতা ফিল্ম ফেস্টিভালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান। উল্লেখ্য, এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইরানি ফিল্ম পরিচালক মাজিদ মাজিদি। এদিকে, এবছরের ফেস্টিভালে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলা ছবিকে। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে দেখানো হবে ঋত্বিক ঘটক,সত্যজিৎ রায়, মৃণাল সেনের কিছু কালজয়ী ছবি। বাংলা ছবির ইতিহাস ও পোস্টার, সিনেমা নিয়ে একটি আলাদা প্যাভিলিয়ন থাকছে এই বছরে। ফিল্মফেস্টে থাকছে ১৯১৯ সালের ছবি 'বিল্বমঙ্গল'।

এবছর কলকাতা ফিল্ম ফেস্টের থিম কান্ট্রি অস্ট্রেলিয়া। সেদেশের একাধিক ছবি দেখানো হবে ফেস্টিভালে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পরিচালক ফিলিপ নোয়েস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+