বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কে অজানা তথ্য জেনে নিন

বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কে অজানা তথ্য জেনে নিন

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে সকলেই চেনেন। তবে বলিউড ছাড়া হলিউডে বিশ্ব সুন্দরীকে এক ডাকে সকলে চেনেন। রূপ সৌন্দর্য ছাড়াও সুদক্ষ অভিনয় দিয়ে তামাম দুনিয়াকে মাত করেছেন ঐশ্বর্য। তিনি বিগ বি-র পুত্র অভিষেক বচ্চনকে বিয়ে করে খবরের শিরোনামেও ছিলেন তিনি । তিনি একজন সফল অভিনেত্রী। এই অভিনেত্রী জীবনযাপন থেকে প্রেম পর্ব জানার আগ্রহ বা ইচ্ছা সকল অনুগামীরই রয়েছে। জেনে নিন তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।


জীবনে প্রথম ভালোবাসা

জীবনে প্রথম ভালোবাসা

অভিনেত্রী হবার আগে তিনি ছিলেন একজন সুদক্ষ মডেল। একথা মডেলিং নিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার। জানেন সে সময় তাঁর একজন প্রেমিক ছিল। সেটি তাঁর জীবনের প্রথম প্রেমিক। রাজীব মুলচন্দানি নামে একজন মডেলের সঙ্গে সম্পর্ক ছিল বলে শোনা যায়। যদিও বিষয়টি মানতে নারাজ অভিনেত্রী।

 বিদেশেও অনুগামী রয়েছে তাঁর

বিদেশেও অনুগামী রয়েছে তাঁর

দেশ ছাড়াও বিদেশে প্রচুর অনুগামীর সংখ্যা রয়েছে অভিনেত্রীর। নেদারল্যান্ডে সব থেকে বেশি ভক্তের সংখ্যা তাঁর। সেখানে একধরনের টিউলিপ রয়েছে যা খুব সুন্দর দেখতে। যেটির নামকরণ তাঁর নামে করা হয়েছে।

 রানি মুখোপাধ্যায়

রানি মুখোপাধ্যায়

ঐশ্বর্য রাই এবং রানি মুখোপাধ্যায়ের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক একদিন ভেঙ্গে যায়। রানি যখন তাঁর সমকক্ষ হয়ে ওঠেন তখনই এই সম্পর্কে ভাঁটা পড়ে। কুচ কুচ হোতা হ্যায় সিনেমায় টিনার ভূমিকায় প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

 তাঁর নামে রয়েছে ওয়েবসাইট

তাঁর নামে রয়েছে ওয়েবসাইট

অভিনেত্রীর নামে রয়েছে হাজারো ওয়েব সাইট। ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগুলে সার্চ করলে দেখা যাবে ১৭ হাজারের বেশি ওয়েব সাইট রয়েছে। শুধু ঐশ্বর্য রায়ের নামে এটি বিশ্ব রেকর্ড।

চক্ষু দান

চক্ষু দান

মাত্র ২০ বছর বয়েসে চক্ষু দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য। অনেকেই তাঁর সুন্দর চোখের মোহিত হয়ে থাকেন এখনও। কিন্তু অভিনেত্রীর মতে, তাঁর চোখ দিয়ে একটি অন্ধ যেন পুরো বিশ্বকে দেখতে পান। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 গান

গান

সুদক্ষ মডেল ও অভিনেত্রী ছাড়াও তাঁর রয়েছে একটি সুরেলা কণ্ঠ। তিনি খুব ভালো গান গাইতে পারেন। সঙ্গীতের প্রতি তাঁর আগ্রহ ও ভালোবাসা প্রচুর। যদিও তিনি কখনও গানকে নিজের পেশা করেননি।

পড়াশোনা

পড়াশোনা

সব তারকারা পড়াশোনায় ভালো কিন্তু নয়। তবে কিছু কিছু সেলেবরা আছেন, যাঁরা সুন্দর অভিনয় ছাড়াও অনেক দূর লেখাপড়া করেছেন। তাঁদের তালিকায় রয়েছে ঐশ্বর্য রাই। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় চতুর্থ স্থান এবং উচ্চ মাধ্যমিক ৯০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন তিনি। মেডিক্যাল নিয়ে কিছুদিন পড়াশোনাও করেছিলেন তিনি। তবে এখানে শেষ নয়। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন মিস ইন্ডিয়া।

 মডেলিং

মডেলিং

ঐশ্বর্য খুব ভালো মডেল এবং অভিনেত্রী, তা হয়তো আমাদের কারোরই অজানা নয়। তবে এই কেরিয়ার তাঁর প্রথম খুব পছন্দের ছিল না। প্রথম তিনি মিস ইন্ডিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যদিও তাঁর পরে তিনি মিস ইন্ডিয়া এবং মিস ওয়াল্ড প্রতিযোগিতায় নাম দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন।

প্রেম জীবন

প্রেম জীবন

মিস ওয়াল্ড প্রতিযোগিতার জায়গা থেকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। খুব ঠান্ডা মাথায় তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বলিডউ অভিনেতা সলমন খানের সঙ্গে ডেটও করেছিলেন। উমরাও জান সিনেমার শুটিংয়ের সময় তিনি অভিষেক বচ্চনের প্রেমের পড়েন এবং বিয়েও করেন। বর্তমানে তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। সুখী তারকাদের মধ্যে তাঁরা একজন।

 রণবীরের সঙ্গে সম্পর্ক

রণবীরের সঙ্গে সম্পর্ক

জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে হ্যায় দিল হ্যায় মুসকিল সিনেমায় রণবীরের সঙ্গে ফ্লাট করতে দেখা গিয়েছিল। অভিনেত্রীর প্রতি বরাবরই তাঁর ক্রাশ ছিল বলে শোনা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+