টমবয় লুক নিয়ে এল 'বকুল', আজ থেকে জি বাংলায় শুরু 'বকুল কথা', জানুন কাহিনি
ডিসেম্বরের ৪ তারিখে জি বাংলায় শুরু হচ্ছে আরও এক নতুন ধারাবাহিক। 'বকুল কথা' নামে এই ধারাবাহিকটি দেখানো হবে সোমবার থেকে শনিবার রাত ৯টার স্লটে।
নভেম্বরের শেষ সপ্তাহেই শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'সাত ভাই চম্পা'। আর এর পরের সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের ৪ তারিখে জি বাংলায় শুরু হচ্ছে আরও এক নতুন ধারাবাহিক। 'বকুল কথা' নামে এই ধারাবাহিকটি দেখানো হবে সোমবার থেকে শনিবার রাত ৯টার স্লটে।
দেখে নিন এই সিরিয়ালের কয়েক ঝলক, যা আপনাদের জন্য শুধু রয়েছে ওয়ান ইন্ডিয়া বাংলার পাতায়।

স্যানাল পরিবারের কাহিনি
এক সুখি ও আদর্শ পরিবারের উদাহরণ স্যানালরা। এই পরিবারের দুই কর্তা-কর্ত্রী অমিতাভ ও লাজবন্তি-র প্রবল ইচ্ছা ছিল পুত্র সন্তানের। কিন্তু, তাঁদের কোল আলো করে আসে একটি কন্য়া সন্তান। যার নাম রাখা হয় বকুল।

মেয়ে থেকে ছেলে বনে যায় বকুল
অমিতাভ ও লাজবন্তি-র পুত্র সন্তানের প্রবল আকাঙ্খা বর্ষিত হয় বকুলের উপরে। যার জেরে বকুল-কে ছেলের মতো করে মানুষ করতে থাকে তাঁরা। ফলে, মেয়ে হলেও হাবেভাবে ছেলে বনে যায় বকুল। তাঁর লুক এক্কেবারে টমবয় হয়ে যায়।

মেয়েলি সাজগোজে না বকুল-এর
মেয়েলি কোনও সাজগোজ বা জাপাকাপড় না পসন্দ বকুলের। বরং ছেলেদের মতো করে ছোট চুল রাখাতেই সে বেশি স্বচ্ছন্দ সে। এমনকী, তার পরনেও সর্বক্ষণ ছেলেদের পোশাক। আসলে মেকআপ, সাজগোজ করাটা বকুলের কাছে সময়ের অপচয়। সে বেশি আগ্রহী বৃদ্ধ বাবার ভরসা হয়ে উঠতে।

হাসিখুশি স্যানাল পরিবারের উপরে কষাঘাত
বকুল-কে নিয়ে বেশ হাসিখুশি ভাবেই চলছিল অমিতাভ ও লাজবন্তির সংসার। কিন্তু আচমকাই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। প্রয়াত হন অমিতাভ। রাতারাতি পরিবারের দায়িত্ব চলে আসে বকুলের কাঁধে।

বকুলের উপর বিয়ের চাপ
বকুলের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েন তার মা লাজবন্তি এবং ঠাকুমা। বিশেষ করে যখন বকুলের বিয়ে হয়ে যাবে সেই ভবিষ্যতের কথা ভেবে লাজবন্তি এবং তাঁর শাশুড়ি আতঙ্কিত হয়ে পড়েন। যদিও, বিয়ের থেকে চাকরি করে নিজেকে একজন সফল মহিলা হিসাবে দেখাতেই বেশি আগ্রহী বকুল।

বকুলের বিয়ের কথা
এদিকে, শহরেই এক ধনি এবং ভদ্র পরিবারে হিসাবে খ্যাতিসম্পন্ন রায়-রা তাঁদের ছোট ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। পরিবারের কর্তা শেখর রায় এই ধরনের কাজে আবার পরিবারের গুরু যিনি আবার একজন জ্যোতিষী, তাঁর পরামর্শ ছাড়া এক পা এগোতেও নারাজ। পাত্র ঋষি আবার পাত্রী নিয়ে প্রবল খুঁতখুতে। এরই মধ্যে সে ৪০ জন পাত্রীকে বাতিল করেছে। বকুল ও ঋষির মধ্যে আপাতদৃষ্টিতে কোনও মিলই নেই। কিন্তু, বকুলের জন্ম ছকের সঙ্গে ঋষির জন্ম ছক মিলে যায়।

বহু নাটকের পর সাতপাকে বাঁধা
বহু হইহট্টগোল আর নাটকের পর ঋষি আর বকুলের বিয়ে হয়ে যায়। কিন্তু, নিজেকে বিবাহিত নারীর মতো দেখতে নারাজ বকুল। মেয়েদের মতো ঘর সংসার সামলানো তার ধাতে নেই। এমনকী, বিবাহিত নারীদের মতো ঘরকন্নার কাজ শিখে নেওয়াতেও তার বিন্দুমাত্র আগ্রহ দেখা যায় না।

কাহিনিতে 'ট্যুইস্ট'
এখান থেকেই কাহিনিতে 'ট্যুইস্ট' নিতে শুরু করে। কী ভাবে নিজের সত্তা-কে নিয়ে ঘর সংসার সামলায় বকুল? আবার কী ভাবে সে তার মা-এর দেখভাল করে? আদৌ কি একজন সফল মহিলা হিসাবে নিজেকে দেখতে পাবে বকুল? স্বামী ঋষিকেও সে খুশি করতে হবে? কাহিনির এমন ওঠা-নামা, নাটক এই সব নিয়েই 'বকুল কথা'।

বকুল ঋষির চরিত্রে
বকুলের চরিত্রে অভিনয় করছেন ঊষসী। আর ঋষির চরিত্রে আছেন হানি বাখানা। এছাড়াও রয়েছেন শাশ্বতী গুহঠাকুরতা, সুমন্ত্র মুখোপাধ্যায়রা।












Click it and Unblock the Notifications