ডিটেকটিভ থেকে গ্যাংস্টার, দর্শকদের চোখে ধাঁধা ধরাতে আসছে কেকে মেননের নতুন ওয়েব সিরিজ

শার্লক হোমসের গোয়েন্দা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে শেখর হোমস চরিত্রটি তৈরি করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। একেবারে বাঙালি গোয়েন্দার বেশেই সাজানো হয়েছিল চরিত্রটি। তাতে একেবারে সুন্দর করে ফিট করে গিয়েছিলেন অভিনেতা কেকে মেনন।

কয়েকদিন আগেই শেখর হোমসের ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। শার্লক হোমসের গোয়েন্দা চরিত্রের উপরে নির্ভর করে শেখর হোমস চরিত্রটি তৈরি করেছে। একেবারে জমাট বাঁধা টানটান গল্প অসাধারণ চরিত্রায়ণ। তার সঙ্গে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রতিটি চরিত্র। তার সঙ্গে টানটান মোড়কে পুরো ওয়েব সিরিজটি সাজানো হয়েছে।

Kay Kay Menon
Photo Credit: Instagram

সৃজিতের পরিচালনায় শেখর হোমস নজর কেড়েছে দর্শকদের। যে বাঙালি ফেলুদা আর ব্যোমকেশ বক্সির বক্সির সম্মোহনে মজে থাকেন সেই বাঙালির মনে ধরেছে শেখর হোমসকে। বেশ একটু ছক ভাঙা গোয়েন্দা চরিত্র। ছোট ছোট রহস্যের কিনারা করতে করতে অনায়াসে কেম ন বড় একটি রহস্যের উদ্ঘাটন করে ফেললেন অনায়াসে তাতে মুগ্ধ নেটপাড়া।

এদিকে শেখর হোমসের রেশ কাটতে না কাটতেও আরও একটি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে। তাতে কেকে মেননকে একেবারে বিপরীত চরিত্রে দেখা গিয়েছে। ওয়েব সিরিজটির নাম মুর্শিদ। তাতে তিনি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। ৩০ অগাস্ট ওয়েব সিরিজটি মুক্তি পাবে জি-৫ ।

বাণিজ্যনগরী মুম্বইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে পুরো ওয়েব সিরিজের কাহিনীটি। তাতে মুর্শিদ পাঠান নামে একটি গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে কে কে মেননকে। যা একেবারেই শেখর হোমসের একেবারে বিপরীত চরিত্র। যেখানে তিনি অপরাধীদের ধরছিলেন আর মুর্শিদে একেবারে অপরাধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিউয়ারদের কাছে একটা ভিশন জার্ক তাতে কোনও সন্দেহ নেই।

অপরাধের জগতে ক্ষমতা দখলের লড়াই দেখানো হয়েছে ছবিতে। নিজের পরিবারককে বাঁচাতে গ্যাংস্টারের লড়াই। তার সঙ্গে অন্ধকার দুনিয়ার ক্ষমতার লড়াইকে কেন্দ্র করকেই তৈরি হয়েছে পুরো ওয়েব সিরিজটি। আগামী ৩০ অগাস্ট সেটি মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+