(ছবি) জিকিউ পত্রিকার কভারে লাস্যময়ী ক্যাটরিনার অন্য রূপ!

বলিউড অভিনেত্রীদের বিদেশী পত্রিকাতে ফটোশুট এখন আর সেরকম বড় ব্যাপার নয়। বহু অভিনেত্রীকেই দেখা যায়। কিন্তু যে কোনও ফটোশুটেই নিজেকে একেবারে অন্যরূপে তুলে ধরতে জানতে হবে। আর তা বেশ ভাল মতোই জানেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যেভাবে জিকিউ পত্রিকার কভার ফটোতে নিজের লাস্যময়ী নয়া অবতারে সবার নজর আকর্ষণ করলেন ক্যাটরিনা তা অনবদ্য।

পত্রিকার ২০১৫ ডিসেম্বর মাসের কভার ফটো ছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে আলাদা আলাদা মুডে, আলাদা রূপে ধরা পড়লেন ক্যাটরিনা। কালো খোলামেলা পোশাক, ভিজে চুল, পিছনে সমুদ্রতটে সূর্যাস্তের আমেজ, সব মিলিয়ে একেবারে মনমাতানো পরিবেশ।

এর আগে জিকিউ পত্রিকার জন্য বিবসনা হয়েছিলেন টেলিভিশনের খোলামেলা তারকা কিম কার্ডাশিয়ান। তা বলে ভাববেন না ক্যাটরিনা আবার এই ফটোশুটের জন্য নগ্ন হয়েছেন। তবে ক্যাটরিনার এই ফটোশুটেও হটনেসের অবশ্য কোনও অভাবই নেই।

সেভাবে কখনও নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেনিন ক্যাটরিনা। কিন্তু ২০১৫ সালে একাধিকবার নয়া অবতারে দেখা গিয়েছে ক্যাটকে। কখনও চুলের রং লাল করেছেন, তো কখনও চুল একেবারে ছোট ছোট করে কেটে ফেলেছেন। তবে জিকিউ পত্রিকায় যে লুক নিয়ে হাজির হয়েছেন ক্যাট তা যেন ঠিক ১০০ ভোল্টের ঝটকা।

ক্যাটরিনার ফটোশুটের কিছু ছবি আসুন দেখে নেওয়া যাক একঝলকে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

২০১৫ সালে এই প্রথমবার জিকিউ পত্রিকার জন্য ফটোশুট করলেন ক্যাট।

কভার ফটো

কভার ফটো

জিকিউ পত্রিকার কভার ছবিতে একেবারে অন্যরূপে ক্যাটরিনা। কালো অন্তর্বাস, সঙ্গে কালো ব্লেজার ও কালো প্যান্ট, চুল, হাল্কা অথচ সাবলীল মেকআপে লাস্যময়ী ক্যাটরিনা।

জিকিউ নাইট

জিকিউ নাইট

জিকিউ ফ্যাশন নাইট পার্টিতেও কালো স্টাইলিশ পোশাকে ক্যাটরিনা।

ফটোশুট

ফটোশুট

জিকিউ পত্রিকার ডিসেম্বর সংখ্যার ফটোশুটটি হয়েছে গোয়ার বিলাসবহুল দ্য দিওয়া ক্লাবে।

ক্যাটরিনা

ক্যাটরিনা

এর আগে বহুবার ক্যাট জিকিউ পত্রিকার কভার ছবির জন্য শুট করলেও ২০১৫-র শুটটিকে যদি সবচেয়ে বেশী আকর্ষণীও বলা হয় তাহলে হয়তো ভুল বলা হবে না।

ফটোশুট

ফটোশুট

গাঢ় নীল ব্লেজার ও খোলা এলো চুলে ফটোশুটটিকে অন্যমাত্রা দিয়েছেন ক্যাটরিনা।

অগোছালো

অগোছালো

এই অগোছালো বোহেমিয়া লুকেও অনন্য ক্যাটরিনা। আপনার কী মত?

মুক্তি

মুক্তি

জিকিউ পত্রিকার এই ডিসেম্বর সংখ্যাটি ৭ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে দোকানে পাওয়া যাবে।

অপরূপা

অপরূপা

জিকিউ পত্রিকার কভার ছবির ফটোশুটে ক্যাটরিনার লুকে কোন কোন শিল্পীর অবদান রয়েছে তা দেখে নিন এই ছবিতে।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন এথানে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+