লকডাউনের মধ্যে কার্তিক আরিয়ানের 'টক শো' শুরু! করোনা যোদ্ধাকে নিয়ে কোন পদক্ষেপ
লকডাউনের মধ্যে কার্তিক আরিয়ানের 'টক শো' শুরু! করোনা যোদ্ধাকে নিয়ে কোন পদক্ষেপ
২১ দিনের লকডাউনে সারা দেশ। সকলকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে শুরু করে বিশেষজ্ঞদের তরফেও। করনোা দেশে রুখতে একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্সিং। এমন পরিস্থিতিতে উৎপাদন ক্ষেত্র যেমন দেশে স্তব্ধ রয়েছে, তেমনই বন্ধ মনোরঞ্জন জগতে ফিল্ম, সিরিয়ালের শ্যুটিং। এমন অবস্থায় কার্তিক আরিয়ান কিন্তু নিজের 'টক শো' জোর কদমে চালিয়ে যাচ্ছেন।

করোনার আবহেই শুরু হয়ে গেল বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের 'কোকি পুছেগা' । কার্তিক আরিয়ান নিজের ইউ টিউব চ্যানেলে এই অনুষ্ঠান শুরু করেছেন। অনলাইনে এই শো দেখতেই কার্তিকের ভক্তদের ভিড় কিছু কম নেই। করোনা যুদ্ধের যোদ্ধা ও লড়াই সেরে সুস্থ হয়ে ওঠা মানুষদের সঙ্গে আলাপচারিতা দিয়ে শুরু হয়েছে কার্তিকের এই শো। অনুষ্ঠানের প্রথম এপিসোডে কার্তিক আমন্ত্রণ জানান, সদ্য কোভিড ১৯ সারিয়ে ওঠা এক মহিলাকে।
গুজরাতে করোনা আক্রান্ত প্রথম মহিলার সঙ্গে এদিন কথা বলেন কার্তিক। জানতে চান, এই অসামান্য লড়াইয়ে সেরে ওঠার মূল মন্ত্র। উল্লেখ্য, কার্তিকের এই নতুন অনুষ্ঠানে শুধু করোনা যোদ্ধারাই থাকছেন না, থাকবেন বহু সেলেবও। অন্তত অনুষ্ঠানের প্রচার পর্বে সেকথাই জানিয়েছেন এই তারকা।












Click it and Unblock the Notifications