(ছবি) বেবি বাম্প নিয়েও পার্টিতে 'না' নেই করিনার!

করিনা কাপুর আর পার্টি যেন সমার্থক শব্দ। যে কোনও পরিস্থিতিতেই পার্টি করার জন্য সবসময়ে এক পায়ে তৈরি। গর্ভাবস্থাতেও তার কোনও খেলাপ হচ্ছে না অন্তত করিনার দিক থেকে।

নিজের প্রেগন্যান্সিকে খুব স্বাভাবিকভাবেই দেখছেন করিনা, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। গর্ভে সন্তান এসেছে বলে তাঁর জীবনযাত্রায় কোনও পরিবর্তন আসেনি বলেও আগেই জানিয়েছেন তিনি। এবার নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে মজায় পার্টি করে তাই আরও একবার প্রমান করলেন করিনা।

প্রিয় বান্ধবীদের সঙ্গে করিনা

প্রিয় বান্ধবীদের সঙ্গে করিনা

মালাইকা আড়োরা এবং অমৃতা আড়োরা ছাড়া করিনার গার্লস পার্টি হওয়া সম্ভবও না। তাই এদিনের পার্টিতেও দেখা গিয়েছে মালাইকা ও তাঁর বোন অমৃতা। শনিবারের রাতের পার্টির এই ছবিটি মালাইকা আড়োরা ইনস্তাগ্রামে পোস্ট করেছেন।

করিনার গার্লস গ্যাং

করিনার গার্লস গ্যাং

সম্প্রতি দিদি করিশ্মা কাপুর এবং দুই প্রিয় বান্ধবী মালাইকা আড়োরা ও অমৃতা অড়োরার সঙ্গে পার্টি করতে দেখা যায় করিনাকে। কিন্তু এদিনের পার্টিতে থাকতে পারেননি লোলো। তাই তিনি যে পার্টিকে মিস করছেন তাও সোস্যাল মিডিয়ার সাহায্যে জানিয়েছেন।

বেবি পিঙ্কে করিনা

বেবি পিঙ্কে করিনা

সম্প্রতি একটি শুটের জন্য বেবি পিঙ্ক ড্রেসে দেখা গেল করিনাকে। একেবারে যেন সিন্ড্রেলা। বেবি বাম্প একেবারে স্পষ্ট। আর কোনও রাখঢাক না করেই বেবি বাম্প নিয়ে পাবলিক অ্যাপিয়ারেন্সে করিনা।

মণীশের সঙ্গে করিনা

মণীশের সঙ্গে করিনা

মালাইকা ও অমৃতার পাশাপাশি করিনার খুব ঘণিষ্ট বন্ধু হলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা। সম্প্রতি একটি জনপ্রিয় পত্রিকার ফটোশুটের সেটে মণীশ মলহোত্রার সঙ্গে দেখা গেল করিনা কাপুরকে।

সেলফিতে ব্যস্ত

সেলফিতে ব্যস্ত

পার্টির পাশাপাশি সেলফি তোলা বেবোর খুবই পছন্দের। তাই সুযোগ পেলেই যেমন সেলফির পাশাপাশি গ্রুপিতেও দেখা যায়। এই গ্রুফিতেও করিনার সঙ্গে দেখা যাচ্ছে করিনার মেক আপ শিল্পী পম্পি হনস, অনিতা আদজানিয়া এবং মণীশ মলহোত্রা।

বন্ধুদের নিয়ে করিনা

বন্ধুদের নিয়ে করিনা

চলচ্চিত্র দুনিয়াতেই এমন অনেকে রয়েছেন যাদের সঙ্গে পেশাদারি সম্পর্কের বাইরে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে করিনার কথায়, "প্রেগন্যান্সিতে শারীরিক কিছু পরিবর্তন হয়। তবে মানুষ হিসাবে আমি আগেও যা ছিলাম এখনও তাই আছি। এই সময়ে আশাপাশে পজিটিভ মানুষ থাকা খুব দরকার। আমার সৌভাগ্য আমার ক্ষেত্রে এমন বহু মানুষই আমার পাশে রয়েছেন।"

কী বলছেন সইফ?

কী বলছেন সইফ?

প্রেগন্যান্সি নিয়ে একাধিক টিপস পাচ্ছেন বেবো। তবে মা ববিতা খুব বেশি টিপস টোটকা দিচ্ছেন না। তবে মেয়ের প্রচন্ড খেয়াল রাখছেন ববিতা। আর কী বলছেন ছোটে নবাব? তিনি অবশ্য বলছেন এই সময়ে করিনার নাকি খাওয়া দাওয়া বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+