পরিচালকের ভূমিকায় কঙ্গনা, তাঁর প্রথম ছবি অযোধ্যা, টুইটে ঘোষণা রঙ্গোলীর
পরিচালকের ভূমিকায় কঙ্গনা, তাঁর প্রথম ছবি অযোধ্যা, টুইটে ঘোষণা রঙ্গোলীর
অভিনয়ের পর এবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। অভিনেত্রীর বোন তথা মুখপাত্র রঙ্গোলী চাণ্ডেল জানিয়েছেন যে কঙ্গনা অযোধ্যা ছবি দিয়ে পরিচালক হিসাবে আসতে চলেছেন। প্রসঙ্গত, কঙ্গনার মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবির পাশে দাঁড়ানোর জন্য করিনা কাপুরের প্রশংসা করলেও রঙ্গোলী এই ছবির নেতিবাচক প্রচার চালানোর জন্য কটাক্ষ করেছেন আমির খান, জাভেদ আখতার ও শাবানা আজমিকে।

রঙ্গোলী তাঁর টুইট শুরুই করেন করিনার প্রশংসা দিয়ে। তিনি বলেন, 'অভিনেত্রীরা এখন সাহসী হয়ে গিয়েছেন। কঙ্গনা বা বিদ্যার মতো ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করুন। সিনেমায় মহিলাদের ভালো সময় দেখে ভালো লাগছে।’ এরপরই তিনি মণিকর্নিকাকে সমর্থন করার জন্য করিনার প্রশংসা করেন। অন্যদিকে তিনি আলিয়া–রনবীরের গল্লি বয়কে আক্রমণ করেও টুইট করেন। এরপরই রঙ্গোলী টুইটে জানান যে কঙ্গনা অযোধ্যা ছবি পরিচালনা করতে চলেছেন। টুইটের শেষে 'জয় শ্রী রাম’ লেখেন।
গত বছরের নভেম্বরেই ঘোষণা হয়েছিল যে কঙ্গনা 'অপরাজিত অযোধ্যা’ নামের এক ছবি প্রযোজনা করবে, যেটি অযোধ্যা মামলা নিয়ে তৈরি হবে। কঙ্গনা জানিয়েছিলেন যে ছবিটি ভক্তদের অটল বিশ্বাস এবং দেশটি কীভাবে বিশ্বাসীদের জাতি হিসাবে অব্যাহত রেখেছে তার প্রতি শ্রদ্ধা জানাবে। কিছুমাস আগেই কঙ্গনা নিজের মণিকর্নিকা ফিল্মস নামে এক প্রযোজনা সংস্থা খুলেছেন বলে জানা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications