আমিই একনম্বর , বলিউডে আমার কোনও প্রতিযোগিতা নেই, দাবি কঙ্গনার!
কঙ্গনা রানাউত। বলিউডের এখন সবচেয়ে সফল অভিনেত্রী। যিনি নিজের একার জোরে যা করে দেখিয়েছেন, বলিউডের খুব কম অভিনেত্রীই তা করে দেখাতে পেরেছেন। আর তাই কেরিয়ারেরর শুরু থেকে এখনকার যাত্রাটা যখন পিছনে ঘুরে দেখেন কঙ্গনা মনে মনে খুব গর্ব অনুভব করে, আর হাসতে হাসতে বলেন, বলিউডে যেভাবে অভিনেত্রী হিসাবে ধীরে ধীরে বেড়ে উঠেছেন নিজে তা বাকি অভিনেত্রীদের চেয়ে ঢের ভাল। [ভগ ম্যাগাজিনের ফটোশুটে মিলিটারি বিকিনিতে 'খোলামেলা' কঙ্গনা!]
বি গ্রেড সিনেমা দিয়ে যাত্রাপথ শুরু করেছিলেন কঙ্গনা। সেখান থেকে একার দমে ক্রমশ নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন তিনি। এখন তো তিনি বলিউডের ১ নম্বর অভিনেত্রী।

কুইন অভিনেত্রীর কথায়, নিজের সমস্ত শক্তিকে সঞ্চয় করে একে একে সাজিয়ে লড়াই করে এগিয়ে গিয়েছেন তিনি। যেভাবে তিনি উন্নতি দেখিয়েছেন কাজের ক্ষেত্রে তাঁর মতে বলিউডের অন্যান্য অভিনেত্রীরা তার সিকি কনাও দেখাতে পারেননি। [(ছবি) ৮ গ্ল্যামারাস অভিনেত্রী যাঁরা বড় পর্দায় সেজেছেন 'সাদামাটা']
তনু ওয়েডস মনু হোক বা কুইন কিংবা তনু ওয়েড মনু রিটার্নস প্রত্যেকটি ছবিই তিনি নিজের কাধে টেনে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখিয়েছেন। এই সব ছবিতে সে ভাবে বলতে গেলে জনপ্রিয় কোনও অভিনেতাই ছিলেন না। ছবির মাংস, রক্ত থেকে হৃৎপিন্ড সবই ছিলেন কঙ্গনা। [(ছবি) সলমন, শাহরুখ বা সানি লিওনির জীবনের এই অসাধ্য সাধনগুলি কি হবে?]
তাই তো কঙ্গনার কথায়, "আমি বি গ্রেড ছবি দিয়ে শুরু করেছিলাম এখন আমি দেশের এক নম্বর অভিনেত্রী, যেখানে অন্য়ান্য অভিনেত্রীরা, যাদেরকে আপনার আমার সম্ভাব্য প্রতিযোগী বলতে পারে, তাদের উন্নতি সেই মঞ্চেই হয়েছে, যেখান দিয়ে তারা পথ চলা শুরু করেছিল। তারা সেই মঞ্চেই রয়েছে অন্য মঞ্চে নিজেদের কেরামতি দেখাতে পারেননি।" [(ছবি) একই পোশাকে ভিন্ন তারকারা! বিড়াম্বনাই বটে!]
কঙ্গনা মনে করেন, তার কোনও প্রতিযোগীতা এই মুহূর্তে কেউ নেই। "আমি এক অনন্য ব্যক্তিত্ব। আমার এই বয়সে আমি গভীর গভীর সব কথা বলি। বেশ ভাল হত যদি মহিলাদের মধ্যে প্রতিযোগী খুঁজে পেতাম।"












Click it and Unblock the Notifications