দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়ে বেজায় খুশি কঙ্গনা রানাউত
নয়াদিল্লি, ২৪ মার্চ: কুইন ছবির জন্য ৬২ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাউত। এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেলেন এই প্রতিভাবান অভিনেত্রী। এর আগে ২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা।
কুইন ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন। এই ছবি যেমন বলিউডের একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে, তেমনই সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই ছবি। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কালের সেরা নারীকেন্দ্রিক ছবি কুইন।

তনু ওয়েডস মনু ২ ছবিতে খুব শীঘ্রই ফের বড় পর্দায় দেখা যাবে কঙ্গনাকে। কুইন ছবির পর বলিউডে স্বাভাবিক ভাবেই কঙ্গনার কদর অনেকটাই বেড়ে গিয়েছে। এই ছবিতে নিজের অভিনয়ের যে প্রদর্শন করেছেন কঙ্গনা তাতে চোখে পড়তে শুরু করেছেন তিনি।

জাতীয় পুরস্কার জেতার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। এখনও পর্যন্ত ৫বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। স্মিতা পাতিল, তাবু ২টি করে জাতীয় পুরস্কার জিতেছেন। এবার সেই তালিকায় নাম যুক্ত হল কঙ্গনা রানাউতেরও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications