বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ইমার্জেন্সি, কবে বড় পর্দায় আসছেন কঙ্গনা?
সালটা ছিল ১৯৭৫, ভারত তথা বিশ্ব রাজনীতির ইতিহাসে এই বছরের গুরুত্ব একেবারেই আলাদা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারতজুড়ে জারি করা হয়েছিল জরুরীকালীন অবস্থা। যা রাজনীতির ইতিহাসে ইমার্জেন্সি বলে জানা হয়। আর ভারতের সবচেয়ে বড় সেই রাজনৈতিক সংকটের ওপর নির্মিত হয়েছে হিন্দি সিনেমা। অবশেষে মুক্তির ছাড়পত্র পেল এই বিতর্কিত বিষয়ের ওপর নির্মিত সিনেমা।
অফিসের সবাই আমাকে স্যার বলে ডাকেন। আশা করি ব্রিটেনের প্রধানমন্ত্রীও আমাকে সেই নামেই সম্ভাষণ করবেন! টিজার রিলিজের প্রথম দিন থেকেই ডায়লগ এর প্রতিটি রন্ধ্রে ছিল আলাদা উত্তেজনা। একইসঙ্গে প্রকাশ পেয়েছিল ইন্দিরা গান্ধী রূপে কঙ্গনা রানাওয়াতের লুক। আসল এবং নকলের মধ্যে যেন কিছুই ফারাক করা যাচ্ছিল না! এতটাই পারফেক্ট হয়েছে ইমার্জেন্সি সিনেমায় বলিউডের কুইনের লুক। কিন্তু বিভিন্ন কারণবশত আটকেছিল ছবির মুক্তি।

অপেক্ষা ছিল বহুদিনের। অবশেষে সেই সবের অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত সিনেমা ' ইমার্জেন্সি। এর আগেও বহুবার নানান কারণে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। সেন্সর বোর্ডের নানান জটিলতায় আটকে ছিল মুক্তি। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মিলিন্দ সুমন প্রমুখ।
প্রধানমন্ত্রীর মসনদে বসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি বহু এমন সিদ্ধান্ত নিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যার জন্য আজও তিনি চর্চার কেন্দ্র বিন্দুতে থাকেন। দেশে ইমার্জেন্সি পরিস্থিতি জারি করা তারই মধ্যে অন্যতম। সেই প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৭ই জানুয়ারি।












Click it and Unblock the Notifications