বলি-তারকাদের মুখোশ খুলতে চেয়ে ফের বিস্ফোরক কঙ্গনা! ক্ষমা চাইলেন আলিয়া
নেপোটিজম বিতর্ক যেন পিছু ছাড়ছেনা বলিউডের। আর বিতর্ক ক্রমেই উস্কে দিচ্ছেন কঙ্গনা। কঙ্গনার দাবি, বলিউডের স্টারকিডরা একত্রিত হয়ে এবার তাঁকে নিশানায় রেখে জোট বাঁধছেন। বিষয়টিকে নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা।
নেপোটিজম বিতর্ক যেন পিছু ছাড়ছেনা বলিউডের। আর বিতর্ক ক্রমেই উস্কে দিচ্ছেন কঙ্গনা। কঙ্গনার দাবি, বলিউডের স্টারকিডরা একত্রিত হয়ে এবার তাঁকে নিশানায় রেখে জোট বাঁধছেন। বিষয়টিকে নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা। এদিকে, কঙ্গনার কাছে ক্ষমা চেয়ে ফের খবরে আলিয়া ভাট। দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছে।

'মণিকর্ণিকা'-র প্রোমোশনে কঙ্গনা
'মণিকর্ণিকা'র প্রোমোশনে গিয়ে কঙ্গনা বলেন ,'কেন এই মানুষরা (বলিউডের ব্যক্তিত্বরা) এত ভয় পাচ্ছেন? তাঁরা কি চিন্তায় রয়েছেন শুধু আমার নেপোটিজম নিয়ে মুখ খোলায়?'
কঙ্গনা রানাওয়াতের দাবি ,গোটা বলিউডতাঁর বিরুদ্ধে একজোট হচ্ছ নোপোটিজম বিতর্কে।তবে তিনিও কাউকে ছাড়বেন না বলে হুঙ্কার দিয়েছেন। বলেছেন বলিউড তারকাদের নেপোটিজম বিতর্কে তিনি মুখোশ খুলে ছাড়বেন।

৫৯ জন একজোট!
কঙ্গনার দাবি, বলিউডের ৫৯ জন মিলে তাঁকে অপমানের চেষ্টা করছেন। কঙ্গনার দাবি, এতে অনেকেরই লজ্জা হওয়া উচিত! মণিকর্ণিকা স্টার কঙ্গনার দাবি, 'আমার বিরুদ্ধে যে গ্যাং উঠে দাঁড়িয়েছে,তাঁদের মধ্যে অনেকেই আমার দাদুর বয়সী।

আলিয়াকে কঙ্গনার তোপ!
আলিয়ার বিরুদ্ধে কঙ্গনা তোপ দেগে জানান, 'রাজি' ছবির সময় কঙ্গনাকে ছবির ট্রেলার পাঠিয়ে আলিয়া তাঁকে দেখতে বলেন। কঙ্গনা ছবির ট্রেলার দেখে পাল্টা আলিয়াকে ফোন করে তাঁর প্রশংসা করেন। কিন্তু এরপর আলিয়ার তরফে কঙ্গনা কোনও সমর্থন পাননি । এমনই দাবি করেন বলিউডের কুইন।

আলিয়ার ক্ষমা!
'গালি বয়' ছবির প্রোমোশনে গিয়ে কঙ্গনার মন্তব্য সম্পর্কে আলিয়ার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় । তখনই আলিয়া বলেন, যদি তাঁর ব্যবহারে কঙ্গনা দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। আলিয়ার দাবি, তিনি মনে করেননা যে কঙ্গনা তাঁকে অপছন্দ করেন!












Click it and Unblock the Notifications