(ছবি) ১১ কোটি টাকা পারিশ্রমিক চেয়ে সিনেমা থেকে বাদ পড়লেন কঙ্গনা?

বলিউডের এই মুহূর্তের সবচেয়ে সফল অভিনেত্রীদের অন্যতম হলেন কঙ্গনা রানাউত। একার দক্ষতায় একেরপর এক সিনেমা হিট করিয়ে তিনি চলে এসেছেন লাইমলাইটের তলায়। [একই পোশাকে ভিন্ন তারকারা, চূড়ান্ত বিড়ম্বনা]

বলিউডে যেখানে এখনও নায়কদের সামনে রেখেই ছবি তৈরি হয়, সেখানে কঙ্গনার সাফল্য আরও বেশি করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে একইসঙ্গে সাম্প্রতিক সময়ে কঙ্গনার পারিশ্রমিক নিয়েই রীতিমতো জোর আলোচনা বলিউডে। [প্রথমবার বড়পর্দায় জুটি বাধা অভিনেতা-অভিনেত্রী]

টিনসেল টাউনের খবর, পারিশ্রমিক নিয়ে এখন বেশ কড়া অবস্থান নিয়েছেন কঙ্গনা। তা নিয়ে বেশি দরাদরি তাঁর পছন্দ নয়। আর সেজন্য বেশ বিপদেও পড়তে হয়েছে তাঁকে। [বলিউডের সেরা সেলেবস যারা আমিষ ছেড়ে নিরামিষাশী হয়েছেন]

জোর জল্পনা, কেতন মেহতার আগামী সিনেমা 'রানি লক্ষ্মীবাঈ' থেকে বাদ পড়েছেন কঙ্গনা। কারণ তিনি ১১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। [৮ গ্ল্যামারাস অভিনেত্রী যাঁরা বড় পর্দায় সেজেছেন 'সাদামাটা']

'রানি লক্ষ্মীবাঈ'-এর উপরে এই বায়োপিকটি কেতন মেহতার স্বপ্নের প্রোজেক্ট। জল্পনা চলছে, বাজেটের কারণে কঙ্গনার এই দাবি না মানতে পেরে প্রোজেক্ট পিছিয়ে দিয়েছেন কেতন। [ভগ ম্যাগাজিনের ফটোশুটে 'খোলামেলা' কঙ্গনা!]

মোটা পারিশ্রমিক চেয়ে বাদ কঙ্গনা

মোটা পারিশ্রমিক চেয়ে বাদ কঙ্গনা

এখনও চূড়ান্ত হয়নি যেহেতু তাই আশা করা যায় কঙ্গনাকে পারিশ্রমিকের ছুতোয় বাদ দেবেন না পরিচালক।

কঙ্গনার স্বপ্ন

কঙ্গনার স্বপ্ন

ছোট শহর থেকে এসে বলিউডে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, কঙ্গনা রানাউত তাদের মধ্যে অন্যতম।

বলিউডের কুইন

বলিউডের কুইন

মহিলাকেন্দ্রিক সিনেমার পথ চলাকে বলা যায় সবচেয়ে বেশি মসৃণ করেছেন কঙ্গনার মতো অভিনেত্রীরা। এখন শুধু নায়ক নির্ভর সিনেমা বাদেও মহিলা কেন্দ্রিক সিনেমাও সাফল্যের মুখ দেখছে বলিউডে।

পারিশ্রমিক বৃদ্ধি

পারিশ্রমিক বৃদ্ধি

আগামী সিনেমাগুলির জন্য পারিশ্রমিক বাড়িয়ে তা ১১ কোটি টাকা করেছেন কঙ্গনা।

কাট্টি-বাট্টিতে অসফলতা

কাট্টি-বাট্টিতে অসফলতা

সম্প্রতি কঙ্গনার কাট্টি-বাট্টি সিনেমাটি মুক্তি পেলেও সাফল্যের মুখ দেখেনি। কঙ্গনার বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন ইমরান খান।

কড়া প্রতিপক্ষ

কড়া প্রতিপক্ষ

সহ অভিনেত্রীদের সবসময়ই কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়েছেন কঙ্গনা। এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তিনি।

'রানি লক্ষ্মীবাঈ'-এ থাকবেন কঙ্গনা?

'রানি লক্ষ্মীবাঈ'-এ থাকবেন কঙ্গনা?

'রানি লক্ষ্মীবাঈ' সিনেমাটির শ্যুটিং আপাতত পিছিয়ে দিয়েছেন পরিচালক কেতন মেহতা। আগামী বছর তার কাজ শুরু হবে। তখন আশা করা যায় পারিশ্রমিকের সমস্য়া মিটিয়ে এর মুখ্য চরিত্রে কাজ করবেন কঙ্গনাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+