ফিল্ম ইন্ডাস্ট্রির এক পুরুষের হাতে মারের চোটে রক্তাক্ত হয়েছিলেন, স্বীকারোক্তি কঙ্গনার!

বলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত। আর তাই কখনও কোনও কিছু নিয়েই মিডিয়ার সামনে লুকোচুরি করেননি তিনি। সম্প্রতি একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনার এক স্বীকারোক্তি চমকে দেওয়ার মতো। ফিল্ম জগতের এর এক পুরুষের সঙ্গে সম্পর্কে থাকাকালীন, ওই ব্যক্তির হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে, স্বীকার করলেন কঙ্গনা।

কঙ্গনার কথায়, ফিল্ম ইন্ডাস্টিরর এক ব্যক্তিত্বের হাতেই অতীতে মার খেয়েছিলেন তিনি। মারের চোটে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। কিন্তু কঙ্গনার কথায়, কিন্তু মেরেধরেও ওই ব্যক্তি আমার নিজের সম্পর্কে আমার ধারণা বদলাতে পারেনি। আমি উঠে দাঁড়িয়ে তাকে মুখের মধ্যে সজোরে মেরেছিলাম। যাতে ওই ব্যক্তিরও রক্ত বেরোয়। তারপার আমি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলাম।

ফিল্ম ইন্ডাস্ট্রির এক পুরুষের হাতে মারের চোটে রক্তাক্ত হয়েছিলেন, স্বীকারোক্তি কঙ্গনার!

কঙ্গনা আরও বলেন, "আমি আমার জীবনে প্রথম থেকেই একটা বিষয়ে স্পষ্ট ছিলাম যে এমন কারোর সঙ্গে সম্পর্কে জড়াবো না, যে নিজেকে আমার চেয়ে উঁচুতে ভাববে। শেয়ানা মেয়ে কারোর পছন্দ নয়। বেশিরভাগ মানুষ আমাকে খারাপই ভাবে। ভাবে আমি পুরুষদের নিয়ন্ত্রণ করতে চাই। আমাকে অনেকে ফেমিনিষ্ট ভাবে। অনেকে এলোমেলো চুলের টিকটিকি বলে কটাক্ষও করে।"

ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ হিংসা এই দেশের একটা বড় সমস্যা। যেখানে প্রেমিকা বা স্ত্রীকে দিয়ে যৌনচাহিদা পূরণ করানোর চেষ্টা , বা নেশার ঘোরে মারধোর করা আম বাত। যারা এই ধরণের ঘটনার শিকার হন, তাদের কাছে কঙ্গনা অবশ্যই একটি উদাহরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+